কিভাবে বিনামূল্যে দেখবেন ভারত-নিউজিল্যাণ্ড টেস্ট? জানুন একঝলকে

ভারতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আজ বুধবার, ১৬ই অক্টোবর খেলা হবে। দুই দলের মধ্যে এই ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
How to Watch India vs New Zealand 1st Test 2024 Day 1 Live Streaming for Free: All You Need to Know

ভারতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আজ বুধবার, ১৬ই অক্টোবর খেলা হবে। দুই দলের মধ্যে এই ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সম্প্রতি দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। বর্তমানে ১১টি ম্যাচ খেলে ৮টি জয়, ২ টি হার এবং ১টি ড্র সহ ৯৮ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে রোহিত শর্মা এন্ড কোম্পানি ।

এমন পরিস্থিতিতে প্রথম টেস্টে কিউই দলকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যেতে চায় ভারত। অন্যদিকে, সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে হারের মুখে পড়ে নিউজিল্যান্ড দল। এমন পরিস্থিতিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিততে চায় সফরকারী দল। তাই বর্তমানে এই টেস্ট সিরিজ যথেষ্ট পরিমানে উত্তাপ ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটপ্রেমী মানুষদের কাছে। আসুন একঝলকে দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসেই এই টেস্ট ম্যাচ বিনামূল্যে (IND vs NZ 1st Test Live Free) দেখা যেতে পারে।

   

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ে কিউই দল ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হার নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। তাই ইংল্যান্ডের মাঠে ফাইনাল খেলতে গেলে ভারতের বিরুদ্ধে এই সিরিজ যে কোন মূল্যে জিততেই হবে উইলিয়ামসন-সাউদিদের। তবে প্রবল বৃষ্টি যেন দুই দলের প্রত্যাশাতেই চিন্তার ছাপ এনে দিয়েছে। গত কয়েকদিন ধরে বেঙ্গালুরু শহরে প্রচুর বৃষ্টি হয়েছে। যার কারণে গোটা পিচকেই ঢেকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি অব্যাহত ছিল, তাই সফরকারী দল যখন ইনডোর নেটে অনুশীলন করছিল তখন ভারত তাদের অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয়েছিল। আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়, আজ সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে প্রথম দিনে। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও রয়েছে জোরাল বৃষ্টির পূর্বাভাস।

কখন, কোথায় এবং কিভাবে ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ ম্যাচ দেখা যাবে ?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের সরাসরি সম্প্রচার (IND vs NZ 1st Test Live Free) স্পোর্টস 18 এবং কালার সিনেপ্লেক্স চ্যানেলে পাওয়া যাবে। এছাড়াও অনলাইন মাধ্যম হিসাবে জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন দর্শকরা।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, আজাজ প্যাটেল, ম্যাট হেনরি

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google