সিরিজ হারলেও নতুন মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত কৌর

Kolkata, April 23: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। দুর্বল বোলিং ও ধারাবাহিক ব্যাটিংয়ের অভাবে টানা তিনটি ম্যাচ হেরেছে ভারতীয় মহিলা দল।…

harmanpreet-kaur-3000-runs-t20i-milestone-india-women-series-loss

Kolkata, April 23: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। দুর্বল বোলিং ও ধারাবাহিক ব্যাটিংয়ের অভাবে টানা তিনটি ম্যাচ হেরেছে ভারতীয় মহিলা দল। তবে দল হারলেও নতুন মাইল ফলক স্পর্শ করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৭৩.৬৮ স্ট্রাইক রেটে ৩৮ বলে ৬৬ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। দলের ব্যাটিং বিপর্যয়েও তাঁর এই ইনিংস প্রশংসনীয়। এই ইনিংসের সাথে সাথে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করলেন এবং ছুঁলেন নতুন মাইল ফলক।

Advertisements

এখন হরমনপ্রীত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক পার করা বিশ্বের প্রথম ব্যাটার। ১৩৮টি টি-টোয়েন্টি ম্যাচেই এই নজির গড়লেন ভারতের তারকা ব্যাটার। ১২৫টি ম্যাচে বর্তমানে তাঁর সংগ্রহ ৩,০১৭ রান এবং গড় ৩২.৭৯। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি।

শুধু অধিনায়ক হিসেবেই নয়, সামগ্রিকভাবে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও নয়া কীর্তি গড়েছেন।
বর্তমানে ভারতের অধিনায়ক সামগ্রিকভাবে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৩,৯৪৭ এবং গড় ২৯.৯০। হরমনপ্রীতের এই সাফল্য শুধু তাঁর একার নয়, সমগ্র ভারতবাসীর।