দাপুটে জয়ে শীর্ষে হরবার ডায়মন্ডস, শেষ বলের থ্রিলারে হার রশ্মি মেদিনীপুর উইজার্ডসের

উত্তেজনায় ঠাসা এক ম্যাচে হরবার ডায়মন্ডস (Harbour Diamonds) বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে (Rashmi Medinipur Wizards) ৫ উইকেটে হারিয়ে বেঙ্গল প্রো টি২০ লিগের (Bengal Pro T20 League) ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
Bengal Pro T20 League Harbour Diamonds outclassed Rashmi Medinipur Wizards

উত্তেজনায় ঠাসা এক ম্যাচে হরবার ডায়মন্ডস (Harbour Diamonds) বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে (Rashmi Medinipur Wizards) ৫ উইকেটে হারিয়ে বেঙ্গল প্রো টি২০ লিগের (Bengal Pro T20 League) পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো। ম্যাচ ১৮ ওভারে নামিয়ে আনা হয় বৃষ্টির কারণে, কিন্তু নাটকীয়তা এতটুকু কমেনি। এই জয়ের ফলে হরবার ডায়মন্ডস এখন চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। আগের ম্যাচ পর্যন্ত তারা ছিল পঞ্চম স্থানে।

প্রথমে ব্যাট করে মেদিনীপুর উইজার্ডস নির্ধারিত ১৮ ওভারে ১২৭/৯ রান তোলে। দলের হয়ে সবচেয়ে ভালো খেলেন রঞ্জোৎ সিং খয়রা (২৪), ঋত্বিক রায় চৌধুরি (২১) ও আকাশ ঘটক (১৮)। তবে ধারাবাহিকভাবে উইকেট হারানোর ফলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় উইজার্ডস।

   

হরবার ডায়মন্ডসের বোলারদের মধ্যে প্রশংসনীয় পারফর্ম করেন প্রদীপ কুমার, শুভম সরকার ও বিশাল ভাটি। এই তিনজনই ২টি করে উইকেট তুলে নেন এবং উইজার্ডসকে চাপে রাখেন শুরু থেকেই।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরে হলেও পরিকল্পনামাফিক এগোয় হরবার ডায়মন্ডস। ইনিংস গড়ে তোলেন ওপেনার বিশাল (৩১ বলে ২৩) ও চন্দ্রহাস দাশ (২৭ বলে ৩১)। মাঝে শুভম সরকারের ২৪ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস ম্যাচের গতি বদলে দেয়।

তবে শেষ দিকে যখন ম্যাচ হেলে পড়ছিল উইজার্ডসের দিকে, তখন প্রযাস রায় বর্মনের ৫ বলে ১০ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান, আর এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ডায়মন্ডস।

মেদিনীপুর উইজার্ডসের হয়ে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাজকুমার পাল। তাঁর ২৬ রানে ৩ উইকেট দখল ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিল, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে হরবার ডায়মন্ডসের অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, “এটা পুরোপুরি একটা দলগত প্রচেষ্টা। ব্যাটার-বোলার সবাই নিজেদের ভূমিকা পালন করেছে। শেষের দিকে প্রযাস যেভাবে ধৈর্য রেখে খেলে গেল, সেটা ভবিষ্যতের জন্য দারুণ ইঙ্গিত।”

Bengal Pro T20 League Harbour Diamonds outclassed Rashmi Medinipur Wizards

Subhasish Ghosh

[email protected]

Follow on Google