Transfer Window : মাঝমাঠের ‘রাজা’কে দলে তুলে নিল I League এর ক্লাব

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (Gokulam Kerala FC)। আর এজন্য পশ্চিমবঙ্গ থেকে একাধিক ফুটবলারকে ইতিমধ্যে দলে নিশ্চিত করেছে তারা।

By Rana Das

Published:

Follow Us
United sports footballer basudeb Mandi scored a brilliant goal at cfl

ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) হয়ে চলেছে একের পর এক দল বদল। প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন সই সংবাদ। ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাবের স্কোয়াডে বহু নতুন মুখ। পিছিয়ে নেই আই লীগ খেলা ক্লাব। তারাও জোর কদমে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (Gokulam Kerala FC)। আর এজন্য পশ্চিমবঙ্গ থেকে একাধিক ফুটবলারকে ইতিমধ্যে দলে নিশ্চিত করেছে তারা। আসন্ন মরসুম শুরু হওয়ার আগে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব তাদের দলে বাসুদেব মান্ডিকে নিশ্চিত করেছে । ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে এই সই সংবাদ।

   

বাসুদেব মান্ডি কলকাতা ফুটবল মাঠের খুবই পরিচিত একজন ফুটবলার। ইউনাইটেড স্পোর্টসের সাহায্যে তৃণমূল স্তর থেকে আজ পৌঁছে গিয়েছেন জাতীয় স্তরে। মাঝ মাঠে খেলার তৈরি করার ব্যাপারে বাংলার অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হলেন বাসুদেব। গোকুলাম কেরালা ফুটবল ক্লাব ফুটবলার বাছাই করতে যে খুব একটা ভুল করেনি সেটা নিশ্চিত করেই বলা যায়।

ইউনাইটেড স্পোর্টসের পক্ষ থেকে আগামী দিনের জন্য বাসুদেব মান্ডিকে শুভেচ্ছা জানানো হয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার ছবি পোস্ট করে ইউনাইটেড স্পোর্টস লিখেছে, “এইবার তো আরো বড় চ্যালেঞ্জ! প্রমাণ করে দিতে হবে মাঝমাঠে একটাই রাজা। অনেক অনেক শুভেচ্ছা রইলো।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google