সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও, আদালতের দ্বারস্থ গম্ভীর

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও বানানো হচ্ছে ক্রিকেট ও বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের। সেই তালিকায় রয়েছেন সূর্য-সঞ্জুদের হেড স্যার গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তাঁর…

gautam-gambhir-creates-history-as-player-and-coach-t20-world-cup-india

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও বানানো হচ্ছে ক্রিকেট ও বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের। সেই তালিকায় রয়েছেন সূর্য-সঞ্জুদের হেড স্যার গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তাঁর নামে ভুয়ো ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ প্রাক্তন সাংসদ এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এবার এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন গম্ভীর। ১৬ টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।

দিল্লি হাইকোর্টে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন গৌতম গম্ভীর। তাঁর অভিযোগ, তাঁর নাম, মুখ এবং কণ্ঠস্বর ভুলভাবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এআই, ফেস সুয়াপিং ও ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে ভুয়ো ভিডিও এবং পোস্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ভিডিওগুলিতে লক্ষ লক্ষ ভিউস পেয়েছে। যা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। JanKey Frames, Bhupendra Paintola, Legends Revolution, gustakhedits সহ একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। পাশাপাশি ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

   

আদালতে আইনজীবী মারফত গম্ভীর জানিয়েছেন, “আমার পরিচয় ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা হচ্ছে। এটি কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং আইন ও সম্মানরক্ষার প্রশ্ন।“ দিল্লি হাইকোর্টে দাখিল করা আবেদনে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেটা, এক্স এবং গুগল-এর মতো কোম্পানিগুলোর নাম উল্লেখ করেছেন গম্ভীর। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই নাম এবং ছবি সহ পোস্টার এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। অবিলম্বে ভুয়ো ভিডিও এবং পোস্টগুলি সরানোর জন্য আবেদন জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।