কম্বোডিয়ান লিগে যোগ দিলেন কনর শিল্ডস

হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়েই গত সিজন শেষ করেছিল চেন্নাইয়িন এফসি। ইংলিশ কোচ ওয়েন কোয়েলের হাত ধরে সাফল্যের সরণিতে ফেরার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি দক্ষিণের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
East Bengal Eyes Scottish Midfielder Connor Shields

হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়েই গত সিজন শেষ করেছিল চেন্নাইয়িন এফসি। ইংলিশ কোচ ওয়েন কোয়েলের হাত ধরে সাফল্যের সরণিতে ফেরার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি দক্ষিণের এই ফুটবল দলের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ করতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা ভুলে পরবর্তী সময় কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানে। তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।

সেইমতো নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল দক্ষিণের এই আইএসএল জয়ীরা। তবে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি বেশকিছু বদল যে দলের মধ্যে আসবে সেটা জানা ছিল সকলের। এক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নাম। যাদের মধ্যে ছিলেন স্কটিশ ফুটবলার কনর শিল্ডস (Connor Shields)। বলাবাহুল্য, এবারের ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকেই শোনা যাচ্ছিল যে এবার হয়তো চেন্নাইয়িন ছাড়বেন এই ফুটবলার। সেটাই হয়ে যায় শেষ পর্যন্ত। নিজেদের সোশ্যাল সাইট থেকে শিল্ডকে রিলিজ করার কথা জানিয়ে দিয়েছিল অভিষেক বচ্চনের এই ফুটবল দল।

   

স্বাভাবিকভাবেই সেই সময় তাঁকে নিয়ে আগ্ৰহ দেখাতে শুরু করেছিল ফুটবল দল। কথাবার্তা ও নাকি এগিয়ে যেতে শুরু করেছিল অনেকটাই। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শোনা যাচ্ছিল যে ভারতীয় ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে হয়তো ফিরে যাবেন বিদেশে। অবশেষে সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, কম্বোডিয়ায়র প্রিমিয়ার লিগে এবার যুক্ত হয়েছেন চেন্নাইয়িন এফসির এই প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসছে প্রেহ খান রিচ স্বাংয়ের নাম। শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন শিল্ডস।

পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। কিন্তু তিনি একানন। পূর্বে কোয়ামি পেপড়ার মতো ফুটবলারকে ও সই করিয়েছিল এই ফুটবল ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google