ওয়েস্ট কোস্ট ডার্বি আজ, শক্তিশালী মুম্বাইকে রুখতে নামছে এফসি গোয়া

April 18, Kolkata: শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের ওয়েস্ট কোস্ট ডার্বিতে মুখোমুখি হবে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। মাডগাঁও -এর ফাতোরদা স্টেডিয়ামে শক্তিশালী মুম্বাই সিটির বিপক্ষে জয় ...

By Sandipa Nandy

Published:

Follow Us
fc-goa-vs-mumbai-city-fc-west-coast-derby-isl-match-preview

April 18, Kolkata: শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের ওয়েস্ট কোস্ট ডার্বিতে মুখোমুখি হবে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। মাডগাঁও -এর ফাতোরদা স্টেডিয়ামে শক্তিশালী মুম্বাই সিটির বিপক্ষে জয় ছিনিয়ে নিতে মরিয়া মানোলো মার্কেজের দল। ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

গত পাঁচ ম্যাচে অপরাজিত মুম্বাই সিটি এফসি। ২০২৫-২৬ আইএসএল মরসুমের এখনো পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জয় ও তিনটি ড্র নিয়ে মুম্বাই সিটি এফসি স্বপ্নের দুর্দান্ত ছন্দে। লিগের একমাত্র অপরাজিত দল মুম্বাই এফসি। বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। সন্দেশ ঝিংগানদের পক্ষে তাদের হারানো সহজ হবে না।

   

অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলে ছয় নম্বরে এফসি গোয়া। প্রতিটা দলের আ মাত্র পাঁচ/ছয়টি করে ম্যাচ বাকি। তাই এফসি গোয়ার শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে একটি অসফলতায় পিছিয়ে পড়তে পারে মানোলো মার্কেজের দল।

ওয়েস্ট কোস্ট ডার্বির আগে এফসি গোয়া শিবিরে বড় কোনো চোটজনিত সমস্যা নেই। তবে মুম্বাই সিটি এফসি -এর হোর্হে অর্টিজ এবং হোর্হে পেরেইরা দিয়াজ আহত।চোটের কারণে গোয়ার বিপক্ষে ম্যাচটি না-ও খেলতে পারেন তাঁরা।

রেকর্ড অনুযায়ী, মোট উনত্রিশ বার একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গোয়া এবং মুম্বাই। যার মধ্যে বারো বার জিতেছে মুম্বাই সিটি এফসি, নয় বার জিতেছে এফসি গোয়া এবং আটটি ড্র। সেক্ষেত্রে মুম্বাইয়ের পাল্লা ভারী।

মুম্বাই সিটি এফসি সম্ভাব্য লাইন আপস (৪-২-৩-১):
ফুরবা লাচেম্পা (গোলরক্ষক), আকাশ মিশ্র, নুনো রেইস, বিজয় ছেত্রী, ভালপুইয়া, লালনুন্টলুয়াঙ্গা, জনি কাউকো, নৌফল, ব্র্যান্ডন ফার্নান্দেস, বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

এফসি গোয়া সম্ভাব্য লাইন আপস (৪-২-৩-১):
ঋতিক তিওয়ারি (গোলরক্ষক), আকাশ সাংওয়ান, সন্দেশ ঝিংগান, পোল মোরেনো, বরিস সিং, আয়ুষ ছেত্রী, হর্ষ পাত্রে, ব্রিসন ফার্নান্দেস, মোহাম্মদ ইয়াসির, দেজান ড্রাজিক, মোহাম্মদ নেমিল।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google