দুই বছরের চুক্তিতে লাল-হলুদে প্রভাত লাকরা

অপেক্ষার অবসান। আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য এবার ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) সঙ্গে যুক্ত হলেন প্রভাত লাকরা (Provat Lakra)। তার উপস্থিতি আগামী দিনে অনেকটাই শক্তিশালী করে তুলবে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
provat lakra

অপেক্ষার অবসান। আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য এবার ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) সঙ্গে যুক্ত হলেন প্রভাত লাকরা (Provat Lakra)। তার উপস্থিতি আগামী দিনে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল-হলুদের রক্ষনভাগকে‌। চলতি বছরের মে মাসেই এই ভারতীয় ফুটবলারেথ সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল জামশেদপুর এফসির। সবদিক মাথায় রেখেই তার সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করে ইস্টবেঙ্গল। নয়া সিজনে এবার এই প্রধানের জার্সিতে খেলবেন তিনি। যা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ দেবে গোটা দলকে।

দলের সঙ্গে যুক্ত হয়ে প্রভাত লাকরা বলেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। দলের কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে আমরা যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তার তত্ত্বাবধানে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। তার দলের বাকি ফুটবলারদের মত আমিও ডার্বি ম্যাচ খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। লাল-হলুদ জার্সি পড়ে আমি সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। একইভাবে এই ফুটবলারকে দলে পেয়ে যথেষ্ট খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত।

   

তিনি বলেন, লাকরা যথেষ্ট ভালো একজন ফুটবলার। অতি দ্রুত সে নিজের ক্যারিয়ারে উন্নতি করছে। আমরা যখনই জামশেদপুরের সঙ্গে খেলেছি তার লড়াই আমাকে মুগ্ধ করেছে। আমি নিশ্চিত আসন্ন এই ফুটবল মরশুমে সে আমাদের দলের জার্সিতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে। ‌

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google