East Bengal: মিগুয়েলকে লাল কার্ড, বেঙ্গালুরুর বিপক্ষে পিছিয়ে দশজনের ইস্টবেঙ্গল

কলকাতা: সূচি অনুসারে আজ আইএসএলের পরবর্তী হোম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়েছে…

east-bengal-vs-bengaluru-fc-miguel-red-card-first-half-score-update

কলকাতা: সূচি অনুসারে আজ আইএসএলের পরবর্তী হোম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে বেঙ্গালুরু এফসির সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-২ গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে অস্কার ব্রুজোর ছেলেরা। এদিন বেঙ্গালুরু দলের হয়ে গোল পান যথাক্রমে আশিক কুরুনিয়ান এবং সুরেশ সিং।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি। তবে সেখানেই শেষ নয়। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন মিগুয়েল ফেরেইরা।

   

এছাড়াও একাধিক হলুদ কার্ড দেখতে হয়েছে দুই দলের ফুটবলারদের। ইতিমধ্যেই হলুদ কার্ড দেখে ফেলেছেন কেভিন সিবিলে এবং এডমুন্ড লালরিন্ডিকা। এছাড়াও হলুদ কার্ড দেখেন বেঙ্গালুরু এফসির রাহুল ভেকে এবং রায়ান উইলিয়ামস। এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় সিরোজের অ্যাসিস্ট থেকে লাল-হলুদ বক্সের সামনে থেকে অনবদ্য শট নেন আশিক কুরুনিয়ান। দ্বিতীয় পোস্টের কোনা থেকে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। তারপর সময় এগোনোর সাথে সাথেই আক্রমণের তেজ বাড়তে শুরু করে ইস্টবেঙ্গল। তারপর ২১ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল।

বেঙ্গালুরু গোল বক্সে এসে দুরন্ত ব্যাকভলিতে গোল করে যান আনোয়ার আলি। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তারপর আক্রমণ প্রতিআক্রমণে উঠে আসতে গিয়ে মেজাজ হারাতে দেখা যায় দুই দলের ফুটবলারদের‌। তারপর প্রতি আক্রমণে উঠে এসে ৩৯ মিনিটের মাথায় ফের গোল করে যায় বেঙ্গালুরু। গোলদাতা সুরেশ সিং। যারফলে ২-১ গোলে এগিয়ে কর্নাটকের এই ফুটবল ক্লাব।