সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ থেকেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এখন সেদিকেই নজর থাকবে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। গতবার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধানের লড়াইয়ে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব জয় লাভ করলেও খেতাব জয় সম্ভব হয়নি। সেই সমস্ত কিছু ভুলে এবার আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে সাফল্য পেতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড।
দলবদলের বাজারে বড় চমক! ইস্টবেঙ্গল ছেড়ে পুরনো ডেরা ওড়িশাতে নন্দকুমার
অপরদিকে, ডার্বি জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করতে মরিয়া প্যানাগিওটিস ডিলমপেরিসের মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এসবের মাঝেই এবার সামনে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে আগামী দুইটি সিজনের চুক্তিতে এবার এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে চলেছে মশাল ব্রিগেড। তিনি নরেন্দ্র গাহলট। হ্যাঁ ঠিকই শুনেছেন। গত কয়েক মরসুম ধরেই ওডিশা এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। পরবর্তীতে তাঁকে দলে টেনেছিল ইন্টার কাশী ফুটবল ক্লাব। এবার সব ঠিকঠাক থাকলে লাল-হলুদেই যোগদান করতে চলেছেন তিনি।
অর্থাৎ ময়দানের এই প্রধান যোগ দিতে চলেছেন হাবাসের পুরনো ছাত্র। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের রক্ষণভাগকে।





