East Bengal : লাল-হলুদের জন্য সুখবর, শনিবার থেকেই অনুশীলনে সাউল ক্রেসপো

চলতি ফুটবল মরশুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। তারপর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দলের ফুটবলাররা। যারফলে, পরবর্তী সময় কলকাতা ডার্বিতে মোহনবাগানের বিপক্ষে ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
saul crespo

চলতি ফুটবল মরশুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। তারপর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দলের ফুটবলাররা। যারফলে, পরবর্তী সময় কলকাতা ডার্বিতে মোহনবাগানের বিপক্ষে ও এগিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat ) ছেলেরা। কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই ফের হোঁচট। ম্যাচ খেলতে গিয়ে হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের কাছে বাজেভাবে ধরাশায়ী হতে হয়েছিল কলকাতার এই প্রধানকে। সেই ট্রেন্ড বজায় ছিল ঘরের মাঠে মুম্বাই ম্যাচে।

ভাগ্য সুপ্রসন্ন থাকায় খুব একটা বড় ব্যবধানে আকাশ মিশ্রাদের কাছে পরাজিত হতে হয়নি লাল-হলুদকে। এক্ষেত্রে বারংবার তাদের সমস্যায় ফেলেছে ফুটবলারদের চোট। তবে এবার অনুশীলনে ফিরতে চলেছেন সাউল ক্রেসপো (Saul Crespo)। 

   

উল্লেখ্য, এবারের সুপার কাপ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ ফুটবলারের। কিন্তু আইএসএলের‌ ডার্বি ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয়েছিল মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য তারকাকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। আসলে সাউলের পাশাপাশি ভারতীয় তারকা সৌভিক চক্রবর্তীর কার্ড সমস্যা থাকায় গত কয়েক ম্যাচে একেবারে দিশেহারা পরিস্থিতি ছিল লাল-হলুদের মাঝমাঠে। তবে গত কয়েকদিন আগেই নিজের চিকিৎসা সম্পন্ন করে স্পেন থেকে দেশে ফিরে এসেছেন এই তারকা ফুটবলার। তিনি শহরের বুকে পা রাখতেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দলের সমর্থকরা। 

তার ম্যাচে ফেরার অপেক্ষায় এখন সকলে। সেই নিয়েই উঠে আসলো তথ্য। যতদূর জানা গিয়েছে, এই শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামতে চলেছেন কুয়াদ্রাতের এই বিশ্বস্ত ফুটবলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার দলের সঙ্গে অনুশীলন করে নিজেকে আবার তৈরি করে নিতে চাইছেন ক্রেসপো।

তবে সেক্ষেত্রে আসন্ন চেন্নাইন ম্যাচে খেলার সম্ভাবনা অনেকটাই কম থাকছে এই স্প্যানিশের। বর্তমানে তার সম্পূর্ণ সুস্থতার দিকেই নজর দিতে চাইছে ম্যানেজমেন্ট। যারফলে, ওডিশা কিংবা গোয়া ম্যাচ থেকেই ফিরতে পারেন এই ফুটবলার।‌

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google