সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশা এফসি। তবে হোম ম্যাচ হিসেবে ধার্য হলেও পশ্চিমবঙ্গে নির্বাচন আবহ থাকায় বদল করা হয়েছে ভেন্যু। নিরপেক্ষ ভেন্যু হিসেবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আজ আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। খাতায়-কলমে প্রতিপক্ষ দলের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে মশাল ব্রিগেড। তবে সেই সব খুব একটা গুরুত্ব না দিয়ে দল নিয়ে যথেষ্ট সাবধানী অস্কার ব্রুজো। বেঙ্গালুরু ম্যাচ ভুলে এই ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট পেতে চাইবেন কোচ।
তবে বেঙ্গালুরু ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মিগুয়েল ফেরেইরাকে। যা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাঝমাঠের লড়াই যে কিছুটা হলেও কঠিন হবে বা ভাল মতই আন্দাজ করেছেন অস্কার। তাই ওডিশা ম্যাচে দলের মধ্যে যে বদল আসবে তা বোঝা গিয়েছিল সহজেই। যদিও অন্যান্য দিনের মতো আজও গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগের গুরু দায়িত্ব থাকছে কেভিন সিবিলে এবং মহম্মদ রাওকিপের কাঁধে। মাঝমাঠে থাকছেন সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে জিকসন সিং, সাউল ক্রেসপো এবং নন্দকুমার সেকার।
Your polas to host Odisha FC at Fatorda tonight 🔴🟡 ⚔️ 🟣⚫
Rakip, Nandha and Anton return to the starting XI 📋#JoyEastBengal #ISL #EBFCOFC pic.twitter.com/rhzKrQSbRD
— East Bengal FC (@eastbengal_fc) April 28, 2026
দুই উইংয়ে থাকছেন বিপিন সিং এবং পিভি বিষ্ণু। এছাড়াও আজ প্রথম থেকেই উপরে থাকছেন অ্যান্টন সোজবার্গ এবং এডমুন্ড লালরিন্ডিকা। আপাতত রিজার্ভ বেঞ্চেই থাকছেন আনোয়ার আলি থেকে শুরু করে মহম্মদ রশিদ, জয় গুপ্তা, ইউসেফ ইজ্জেজারিরা। প্রয়োজনে তাঁদের মাঠে নামানোর কথা ভাবতে পারেন এই স্প্যানিশ কোচ।




















