চেন্নাইয়িন ম্যাচের আগে চোটের কবলে লাল-হলুদের এই তারকা

কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ই এপ্রিল আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। উল্লেখ্য, এটাই টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ। কাজেই লড়াইটা যে বেশ…

Mohammed Rashid East Bengal

কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ই এপ্রিল আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। উল্লেখ্য, এটাই টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ। কাজেই লড়াইটা যে বেশ কিছুটা কঠিন হবে সেটা বলাই চলে‌। এবার তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসি।
যদিও এবারের আইএসএলে খুব একটা ছন্দে নেই চেন্নাইয়িন ফুটবল দল। বর্তমানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে অভিষেক বচ্চনের এই ফুটবল দল। যার মধ্যে একটি জয়ের পাশাপাশি দুইটি ড্র ও দুইটি হার রয়েছে এই ফুটবল ক্লাবের।

আরও পড়ুন: টানা দুই ম্যাচে জয়ী দিল্লি ক্যাপিটালস, হার্দিকহীন মুম্বাই পরাজিত

হিসাব অনুযায়ী দেখলে গত ৭ই মার্চ তাঁরা পরাজিত করেছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর আর বজায় থাকেনি সেই জয়ের ছন্দ। এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ীদের। সপ্তাহ কয়েক পরের তাঁদের বিরুদ্ধেই খেলতে নামবে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে হাতে সময় থাকায় ভালো মতই দলকে প্রস্তুত করে নিতে চাইছেন কোচ। এছাড়াও গত কয়েকদিন আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে সুযোগ পাওয়া তিন ফুটবলার। এছাড়াও আগের থেকে অনেকটাই ফিট হয়ে উঠেছেন দলের তারকা ডিফেন্ডার কেভিন সিবিলে।

আরও পড়ুন: IPL 2026: মুম্বাইয়ের চ্যালেঞ্জে দিল্লি, অক্ষরদের সামনে বড় পরীক্ষা আজ

তবে ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলির সামান্য চোট থাকার কথা উঠে আসতে শুরু করেছিল গতকাল থেকে। কিন্তু সেই সমস্যা মেটার আগেই ফের চোটের কবলে পড়লেন লাল-হলুদের এক বিদেশি ফুটবলার। তিনি মহাম্মদ রশিদ। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, গত শনিবার অনুশীলন চলাকালীন চোট পান প্যালেস্টাইনের এই দাপুটে ফুটবলার। বলাবাহুল্য, এবারের এই ইস্টবেঙ্গল দলের আক্রমণ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রশিদের। তাঁর চোট নিঃসন্দেহে ভাবাচ্ছে সকলকে। যদিও চোটের পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

কাজেই আসন্ন চেন্নাইয়িন এফসি ম্যাচে তাঁকে মাঠে পাওয়া যাবে কিনা সেই নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। খুব শীঘ্রই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।