East Bengal : জাভিকে নিতে আগ্রহী লাল-হলুদ

আলোচনায় ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি বাছাই প্রক্রিয়া। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। যার মধ্যে অন্যতম জাভি হার্নান্দেজ (Javi Hernández)। বিগত কয়েক বছর ইন্ডিয়ান সুপার…

East Bengal Club

আলোচনায় ইস্টবেঙ্গলের (East Bengal) বিদেশি বাছাই প্রক্রিয়া। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। যার মধ্যে অন্যতম জাভি হার্নান্দেজ (Javi Hernández)।

বিগত কয়েক বছর ইন্ডিয়ান সুপার লিগে খেলেছেন জাভি হার্নান্দেজ। ভারতীয় ফুটবল সম্পর্কে রয়েছে সম্যক ধারণা। আগামী মরশুমের জন্য মজবুত দল গঠনের আগে লাল হলুদ কর্তাদের ভাবনায় স্পেনের এই আক্রমণাত্বক মিডফিল্ডারের নাম রয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, স্প্যানিশ তারকার সঙ্গে কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে। তাই এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

Advertisements

এটিকে’র হাত ধরে ভারতীয় ফুটবলে জাভির পদার্পণ। ২০১৯-২০ মরশুমে খেলেছেন এটিকের হয়ে। লাল সাদা জার্সিতে কুড়ি ম্যাচ খেলে করেছিলেন দু’টি গোল। পরের মরশুমে ছিলেন এটিক মোহন বাগানে। বাগানের হয়ে খেলেছিলেন সতেরোটি ম্যাচ। একটি গোল রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে শেষবার খেলেছিলেন ওড়িশা এফসির হয়ে।

জাভি হার্নান্দেজ রিয়াল মাদ্রিদ বি দলের ফুটবলার । ২০০৮-১১ মরশুমে মাদ্রিদের বি টিমে ৩৪ টি ম্যাচ খেলেছিলেন। তিনটি গোলও রয়েছে। এছাড়াও স্পেনের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। একটি গোল রয়েছে তাঁর নামের পাশে।