East Bengal: মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ লাল-হলুদ শিবিরের

East-Bengal

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বনাম এফসি গোয়া (FC Goa) ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব দর্শকদের জন্য কিছু আয়োজন করেছে। প্রতিটি দর্শককে একটি করে হ্যান্ড ফ্ল্যাগ, একটি করে হেড ব্যান্ড এবং ফেস কালার, একটি করে হুইসেল,প্রতিটি দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকছে এবং তা থাকছে বিনামূল্যে। এরই সঙ্গে প্রতিটি র‍্যাম্পে একটি করে ডেডিকেটেড ভলেন্টিয়ার থাকবে, তাদের কাছ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিঙ্কে East Bengal: মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ লাল-হলুদ শিবিরের

By Rana Das

Published:

Updated:

Follow Us
Emami East Bengal

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বনাম এফসি গোয়া (FC Goa) ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব দর্শকদের জন্য কিছু আয়োজন করেছে। প্রতিটি দর্শককে একটি করে হ্যান্ড ফ্ল্যাগ, একটি করে হেড ব্যান্ড এবং ফেস কালার, একটি করে হুইসেল,প্রতিটি দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকছে এবং তা থাকছে বিনামূল্যে। এরই সঙ্গে প্রতিটি র‍্যাম্পে একটি করে ডেডিকেটেড ভলেন্টিয়ার থাকবে, তাদের কাছ থেকে ওই ম্যাচ কিটিসগুলো সংগ্রহ করা যাবে।

মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস মিটে এসে লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”ঘরের মাঠে হোক বা বাইরে, আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামব। এই ম্যাচে জেতার জন্যই নামব আমরা।” সঙ্গে ইস্টবেঙ্গল টিমের হেডকোচের সাফ কথা “মাত্র চার সপ্তাহের প্রস্তুতিতে বিশাল কিছু করে দেখানো তাঁর দলের পক্ষে সম্ভব নয়। সমর্থকদের কাছে সময় চান তিনি।”

   

সব মিলিয়ে, ইস্টবেঙ্গল টিম এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত ,অন্যদিকে লাল হলুদ জনতাও প্রিয় দলের খেলা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে মুখিয়ে রয়েছে। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গন কানায় কানায় ভরে উঠবে তা বলাই চলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিঙ্কে East Bengal: মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ লাল-হলুদ শিবিরের

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google