প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলারের স্মরণে ইস্টবেঙ্গল

গত মঙ্গলবার, সকাল ৮.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৭০-৭১ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রাক্তন জাতীয় দলের ফুটবলার প্রিয় লাল মজুমদার (Priya ...

By Rana Das

Published:

Follow Us
Priya Lal Majumder

গত মঙ্গলবার, সকাল ৮.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৭০-৭১ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান কাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা প্রাক্তন জাতীয় দলের ফুটবলার প্রিয় লাল মজুমদার (Priya Lal Majumder)। গতকালই প্রয়াত প্রাক্তন এই ফুটবলারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।বুধবার, ইস্টবেঙ্গল এফসি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেশের প্রাক্তন ফুটবলার প্রিয় লাল মজুমদারের স্মরণে একটি আবেগঘন টুইট পোস্ট করেছে।

ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা,”আমরা, ইস্ট বেঙ্গল এফসি-তে, আমাদের প্রাক্তন মিডফিল্ডার প্রিয়লাল মজুমদারের মৃত্যুতে শোকাহত, যিনি গতকাল 79 বছর বয়সে মারা গেছেন।
আমাদের চিন্তা তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে.
#জয়ইস্টবেঙ্গল “ছয়’র দশকের গোড়ায় বিএনআর টিমের হয়ে খেলেন। চার বছর পর ১৯৬৮’তে তাঁর গায়ে ওঠে লাল হলুদ জার্সি। এক বছর ইস্টবেঙ্গল ক্লাবে খেলার পর ১৯৬৯- ১৯৭৩ তিনি ছিলেন মোহনবাগান দলে।

   

প্রসঙ্গত,জাতীয় দলের প্রয়াত ফুটবলার প্রিয় লাল মজুমদার গত পাঁচ বছর ধরে আলঝাইমার্স জনিত অসুস্থতায় ভুগছিলেন।শেষ নয় মাস একেবারে শয্যাশায়ী ছিলেন তিনি।চলতি মাসের শুরু থেকে গুরুতর অসুস্থ অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭৯ বছরে মঙ্গলবার সব লড়াই শেষ হয়ে গেল ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার প্রিয় লাল মজুমদারের।তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবল সার্কিটে এক বিশাল শূণ্যতা তৈরি হয়েছে,যা কখনও পূরণ করা যাবে না।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google