সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার ভারতীয় ফুটবলে সেরার সেরা খেতাব জয় করেছিল ইস্টবেঙ্গল (East Bengal ) দল। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অস্কার ব্রুজোর হাত ধরে প্রায় বাইশ বছর পর এই অনন্য সম্মান নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। দলের এমন অভূতপূর্ব পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবার দল গঠনের কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল দল। যদিও গতবারের তুলনায় এবার ভোল পাল্টেছে ইস্টবেঙ্গল। আগের মরসুমে অনবদ্য ফুটবল খেললেও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল টাইব্রেকার। যারফলে ঐতিহাসিক ডুরান্ডের পাশাপাশি আইএফএ শিল্ড ও সুপার কাপের মতো টুর্নামেন্টে হাতছাড়া হয়েছিল ময়দানের এই প্রধানের।
Also Read | পরমবীর সিংকে বিদায় জানাল পাঞ্জাব, পরবর্তী গন্তব্য কোথায় জানুন
যদিও শেষ পর্যন্ত পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জাতীয় লিগ জয় করেছে ইস্টবেঙ্গল। সেই খুশির আমেজ বহুদিন রয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। যদিও পরবর্তীতে দল গঠনের কাজে হাত দিলেও এবার আর থাকছেন না অস্কার ব্রুজো। নয়া কোচের তত্ত্বাবধানেই এবার মরসুম শুরু করছে ইস্টবেঙ্গল। খুব শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে নতুন কোচের নাম। তাঁর নির্দেশ মেনেই হয়তো ফুটবলারদের দলে টানবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছে ভারতীয় মিডফিল্ডার ড্যানিশ ফারুকের নাম। গত বছর পর্যন্ত অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
Also Read | ভারতীয় ক্রিকেটে অনন্য অবদান! হিটম্যানের হাতে পদ্মশ্রী
দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দলের হয়ে খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ। এছাড়াও সুপার কাপে ও দাপুটে পারফরম্যান্স করার চেষ্টা ছিল দলের মধ্যে। এক্ষেত্রে প্রথম থেকেই সকলের নজর ছিল জাতীয় দলের এই তারকা ফুটবলারের দিকে। তবে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। যতদূর খবর নয়া চুক্তি বাড়ানোর সেই সম্ভবনা খুব একটা নেই বললেই চলে।শোনা যাচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়েই নাকি কার্যত দুইটি সিজনের জন্য তাঁকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। সেই কথাবার্তা এগিয়েছে অনেকটাই। এছাড়াও আরও এক ফুটবলারের দিকে ও নাকি নজর রয়েছে ম্যানেজমেন্টের।
তাই সব ঠিকঠাক থাকলে নয়া মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে বছর তিরিশের এই আপফ্রন্টের এই খেলোয়াড়কে।



