মাঠে নামলেন জেরি, ওডিশা এফসির বিরুদ্ধে সহজ জয় পেল ইস্টবেঙ্গল

East Bengal FC ৩-০ জয়ে দুর্দান্ত ছন্দে, ইউসেফের জোড়া গোল ও বিপিনের আক্রমণে বিধ্বস্ত Odisha FC, লিগে চতুর্থ স্থানে উঠে এল দল

east-bengal-beat-odisha-fc-3-0-isl-match-ijjezari-brace

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বেঙ্গালুরু ম্যাচের পর আজ ওডিশা এফসির বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে অস্কার ব্রুজোর ছেলেরা। এদিন দলের হয়ে জোড়া গোল করে যান ইউসেফ ইজ্জেজারি‌। এছাড়াও একটি অনবদ্য গোল করেন বিপিন সিং। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসলো মশাল ব্রিগেড। অন্যদিকে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তেরো নম্বরে থাকল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব।

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই বল পায় যথেষ্ট ছন্দে থাকতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। কাজেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা দেখা দেয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষের দিকেই চলে এসেছিল প্রথম গোল। পিভি বিষ্ণুর দুরন্ত ক্রস থেকে নিপুন দক্ষতায় গোল করেছেন বিপিন সিং। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়াতে বদ্ধপরিকর ছিল মশাল ব্রিগেড। সেক্ষেত্রে খেলোয়াড়দের ও বলল করেন কোচ।

   

ইউসেফ ইজ্জেজারি‌র পাশাপাশি মহম্মদ রশিদ ও জয় গুপ্তাকে মাঠে আনেন কোচ। মাঝে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় লাল-হলুদের রক্ষণভাগে হানা দিয়ে দূরপাল্লার শট নিয়েছিলেন রহিম আলি। কিন্তু গোলে থাকেনি‌ সেটি। নাহলে অনায়াসেই ম্যাচে ফিরে আসতে পারত‌ ওডিশা দল। তারপর খেলার বয়স যত এগিয়েছে উইংয়ের পাশাপাশি মাঝমাঠ থেকে ম্যাচের দখল নিতে মরিয়া হয়ে উঠতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা। তারপর ৭০ মিনিটের মাথায় লাল-হলুদের দ্বিতীয় প্রচেষ্টায় আসে গোল। প্রতিপক্ষের গোলরক্ষককে টেক্কা দিয়ে বলকে গোলে ঠেলে দেন ইউসেফ।

যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর ১৩ মিনিটের ব্যবধানে আসে তৃতীয় গোল এবার মাঝমাঠ থেকে জেরির পাস ধরে বল নিয়ে উইং থেকে ঢুকে পড়েন বিপিন। তাঁর বাড়ানো বল থেকে দুরন্ত শট নেন ইউসেফ ইজ্জেজারি‌। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হয়েছিল ম্যাচ রেফারির তরফে‌। তবে আর ফলাফল বদলায়নি। আসন্ন মুম্বাই ম্যাচে নামার আগে এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়াবে ইস্টবেঙ্গল ফুটবলারদের।