East Bengal : ইস্টবেঙ্গলে ওগবেচে! হচ্ছে জলঘোলা

ফের আলোচনায় ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের গোলমেশিন বর্তলোমিউ ওগবেচের (Bartholomew Ogbeche) সঙ্গে নাকি কথা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা। যদিও এই তথ্যে বিশ্বাস করতে…

ফের আলোচনায় ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের গোলমেশিন বর্তলোমিউ ওগবেচের (Bartholomew Ogbeche) সঙ্গে নাকি কথা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা। যদিও এই তথ্যে বিশ্বাস করতে নারাজ ফুটবল মহলের একাংশ। ক্রীড়া প্রেমীরাও দ্বন্দ্বে রয়েছেন। সব মিলিয়ে বর্তলোমিউ ওগবেচে এবং ইস্টবেঙ্গল প্রসঙ্গে হচ্ছে জলঘোলা।

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগেও দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন ওগবেচে। হায়দরাবাদ এফসির হয়েছে সতেরো ম্যাচে করেছে সতেরোটি গোল। আগামী মরশুমে তিনি কোন ক্লাবে সই করেন সে দিকে তাকিয়ে ফুটবল উৎসাহীরা।

Advertisements

আগে জানা গিয়েছিল যে ৩৭ বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকারের জন্য লিগের একাধিক দল ঝাঁপাতে পারে। শোনা যাচ্ছিল এটিকে মোহন বাগানের নামও। এরই মধ্যে সম্প্রতি আলোচনায় উঠে এসেছে ইস্টবেঙ্গল। লাল হলুদ কর্তারা যে সত্যি তারকা ফুটবলারের সঙ্গে কথা শুরু করেছেন এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। পুরোটাই রয়েছে জল্পনার পর্যায়ে।

স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে রয়েছেন তাঁদের প্রিয় ক্লাবের দিকে। ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের দল থেকে নেওয়া হয়েছে পবন কুমারকে। আরও একাধিক নামকরা ফুটবলার কর্তাদের নজরে রয়েছেন বলে মনে করা হচ্ছে।