ওডিশা এফসিতে খেলা এই ফুটবলারকে দলে টানল ডায়মন্ড হারবার

গতবারের প্রিমিয়ার ডিভিশন লিগ থেকেই দুরন্ত পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। একের‌ পর এক প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অতি সহজেই এসেছে জয়। যারফলে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Paul Ramfangzauva

গতবারের প্রিমিয়ার ডিভিশন লিগ থেকেই দুরন্ত পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। একের‌ পর এক প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অতি সহজেই এসেছে জয়। যারফলে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে ছিল এই ফুটবল ক্লাব। পরবর্তীতে যার প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তৃতীয় ডিভিশন আইলিগে। অনবদ্য পারফরম্যান্স রেখে দ্বিতীয় ডিভিশন আইলিগ খেলার যোগ্যতা অর্জন করেছিল কিবু ভিকুনার ছেলেরা। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই সাফল্য ধরা দিয়েছিল কলকাতার এই ফুটবল ক্লাবের। সেই ধারা বজায় ছিল দ্বিতীয় ডিভিশন আই লিগে।

তাই এবার অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। বিগত কয়েক সপ্তাহে উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। শোনা যাচ্ছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা একাধিক ফুটবলারদের এবার দলে টানতে চলেছে ডায়মন্ড হারবার। যারফলে এবার আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে কলকাতার এই ফুটবল দল। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে‌ এবার প্রথম স্তরের আইলিগ চ্যাম্পিয়ন হওয়াই এখন অন্যতম লক্ষ্য ফুটবলারদের। সেই উদ্দেশ্য নিয়েই বিগত কয়েকদিনে একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে এই ক্লাব।

   

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পল রামফাংজাউভার (Paul Ramfangzauva) নাম। একটা সময় সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলেছিলেন মিজোরামের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরবর্তীতে উভয়ের সম্মতিতে ছিন্ন হয়েছিল সেই চুক্তি। তারপর যোগদান করেছিলেন মিজোরামের ফুটবল ক্লাব চানমারি এফসিতে। শেষ মরসুমে সীমিত শক্তি নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল এই ফুটবল দল। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামফাংজাউভার। দলের জয়ের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। মাঝমাঠ সামাল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় গোল করে দলকে ৩. এনে দেওয়ার ক্ষেত্রে তাঁর সক্রিয়তা নজর কেড়েছিল সকলের।

নয়া সিজনের কথা মাথায় রেখে এবার তাঁকেই দলে টেনে নিল কিবু ভিকুনার ফুটবল ক্লাব। গতবারের মতো এবারও সাফল্যের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য কলকাতা ময়দানের এই দাপুটে দলের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google