David Simbo: সিমবো যোগ দিলেন নেরোকা এফসি’তে

শেষ মুহূর্তে কোনও অংক না বদলালে ডেভিড সিমবো (David Simbo) যোগদান করতে চলেছে নেরোকা এফসি’তে। এমনটাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা…

David Simbo

শেষ মুহূর্তে কোনও অংক না বদলালে ডেভিড সিমবো (David Simbo) যোগদান করতে চলেছে নেরোকা এফসি’তে। এমনটাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নেরোকার তরফে। এর আগে এএফসি কাপে গোকুলামের হয়ে খেলেছিলেন তিনি।

এমবি ফ্রিটাউনে খেলা শুরু করেছিলেন সিমবো,২০১১ সালে তিনি ইউরোপে যান। সুইডেনের তৃতীয় সারির ক্লাব মোটালা এফপি’তে যোগ দেন।পরবর্তী সময়ে সুইডেনের আরও একাধিক ক্লাবে খেলতে দেখা গেছে তাকে।

Advertisements

২০১৩ সালে আল হিলালে যোগদান করার পর সমর্থক’দের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করে এই ফুটবলার। পরবর্তী সময়ে সৌদি আরব,বেলারূশের বিভিন্ন ক্লাব খেলেন।

গত মরশুমে তিনি যোগদান করেন গোকুলাম কেরালায়।খেলেছিলেন এএফসি কাপে।এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে তিনি সিয়েরা লিয়নে খেলেছিলেন তিনি।