কমনওয়েলথ গেমস ২০২৬-এ (CWG 2026 ) এখনও ভারতের আনুষ্ঠানিক অভিযান পুরোপুরি শুরু হওয়ার আগেই দেশের ঝুলিতে নিশ্চিত হয়ে গেল প্রথম পদক। মহিলা ৭৫ কেজি বক্সিং বিভাগে লাভলিনা বরগোহাঁই সেমিফাইনালে জায়গা করে নিয়ে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
কোয়ার্টার ফাইনালে বাই (Bye) পাওয়ায় লাভলিনাকে কোনও ম্যাচ খেলতে হয়নি। সরাসরি শেষ চারে পৌঁছে যাওয়ায় কমনওয়েলথ গেমসের নিয়ম অনুযায়ী তিনি পদক নিশ্চিত করেছেন। সেমিফাইনালে লাভলিনার প্রতিপক্ষ হবেন তুভালুর টাফাকি TKBP।
উল্লেখযোগ্যভাবে, গ্লাসগোতে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবেও দায়িত্ব পালন করবেন লাভলিনা। ফলে উদ্বোধনের আগেই ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করার কৃতিত্বও তাঁর ঝুলিতে গেল।
বৃহস্পতিবার থেকেই গ্লাসগোতে ভারতের আনুষ্ঠানিক অভিযান শুরু হচ্ছে। ১২৪ সদস্যের ভারতীয় দল এবার তুলনামূলক ছোট প্রতিযোগিতা সূচিতে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছে।
প্রথম দিন ভারতের সূচনা হবে লন বোলস-এর দুটি ম্যাচ দিয়ে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদকজয়ের পর এবারও লন বোলসে ভালো ফলের আশায় ভারতীয় দল।
লাভলিনার পদক নিশ্চিত হওয়ায় প্রথম দিনেই ভারতীয় শিবিরে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। এখন নজর সেমিফাইনালে, যেখানে জয় পেলে তিনি নিশ্চিত করবেন রুপো, আর ফাইনালে জিতে লক্ষ্য থাকবে সোনার পদক জয়ের।
🚨 INDIA’S FIRST MEDAL CONFIRMED!
India’s first medal at the Commonwealth Games 2026 is confirmed 🇮🇳
Lovlina Borgohain receives a bye into the semifinals, guaranteeing herself at least a bronze medal. 🥊
She will face T.K.B.P. Taafaki on 31 July for a place in the final. 🔥… pic.twitter.com/jMvR7OCzMM
— Bharat On Field (@Bharat_OnField) July 23, 2026





