IPL2026: সঞ্জু-জাদেজা দ্বৈরথে জমবে রাজস্থান ম্যাচ, ধোনিকে ছাড়া জিততে পারবে চেন্নাই?

চেন্নাই: আইপিএল (IPL2026) মঞ্চে আজকের লড়াই জমজমাট হতে চলেছে, যেখানে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। গুয়াহাটির এই ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচের মূল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
csk-vs-rr-sanju-vs-jadeja-without-dhoni-match-preview-ipl-2026

চেন্নাই: আইপিএল (IPL2026) মঞ্চে আজকের লড়াই জমজমাট হতে চলেছে, যেখানে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। গুয়াহাটির এই ম্যাচে দলে নেই মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচের মূল আকর্ষণ নিঃসন্দেহে সঞ্জু স্যামসন বনাম রবীন্দ্র জাদেজা দ্বৈরথ।

সিএসকে-এর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল দু’সপ্তাহ দলে পাওয়া যাবে না ধোনিকে। তাঁর অনুপস্থিতিতেই খেলতে হবে কয়েকটি ম্যাচ। তিনি দলে থাকলে হয়তো তিনিই হতেন ম্যাচের মূল আকর্ষণ। তবে এখন মাহি দলে না থাকায় দর্শকদের সম্পূর্ণ দৃষ্টি রয়েছে সঞ্জু আর জাদেজার ওপর। কারণ সঞ্জু স্যামসন দীর্ঘ কয়েক বছর বিপক্ষ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন, অধিনায়কত্ব করেছেন, একাধিক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এবার সঞ্জু খেলছেন চেন্নাইয়ের হয়ে। অন্যদিকে সিএসকে-এর ‘সেকেন্ড ইন কমান্ড’ জড্ডু চলে গিয়েছেন রাজস্থান রয়্যালসে। এবার তিনি খেলবেন গোলাপি জার্সি পরে।

   

পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে-এর সামনে এবার রাজস্থান দলের ভারসাম্য যথেষ্ট ভালো। ওপেনিং জুটি হতে পারেন ১৫ বছরের মারকুটে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক রিয়ান পরাগ। মিডল অর্ডারে রয়েছেন শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার। বোলিংয়ে পেস আক্রমণে রয়েছে জোফ্রা আর্চার, দাসুন শানাকা, সন্দীপ শর্মা এবং স্পিনে রবি বিষ্ণোই।

অন্যদিকে চেন্নাই শিবিরে ওপেনিং জুটি অধিনায়ক ঋতুরাজ গায়েকওয়ার ও সঞ্জু স্যামসনের ব্যাটিং-এর উপর ভরসা করবে সিএসকে। এছাড়া ব্রেভিস চোট পাওয়ায় বোলিংয়ে আয়ূষ মাত্রে, শিবম দুবে-কে অতিরিক্ত দায়িত্বে নিতে হবে। দলের পেস আক্রমণে থাকবেন খলিল আহমেদ ও জেমি ওভারটন। স্পিনিং-এ ভরসা রাহুল চাহার ও নুর আহমেদ।

উল্লেখ্য, এর আগে আইপিএলের মহারণের ৩২ বার মুখোমুখি হয়েছে দুই দল। তবে দুই দলই জিতেছে ১৬ বার করে। সোমবারের এই ম্যাচ হবে এক অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা। এছাড়া চেন্নাই শিবিরে বড় ধাক্কা ধোনির অনুপস্থিতি। ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্ব ছাড়া দল কিছুটা চাপে থাকবেই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google