মনিপুরের এই উইঙ্গারকে দলে টেনে নিল চেন্নাইয়িন এফসি

গতবার টেবিলের তলানিতে থেকেই আইএসএল শেষ করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সেটা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল দলের সমর্থকদের কাছে। সেই হতাশা ভুলে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
manipur-winger-imran-khan

গতবার টেবিলের তলানিতে থেকেই আইএসএল শেষ করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সেটা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল দলের সমর্থকদের কাছে। সেই হতাশা ভুলে পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল তৎকালীন কোচ ওয়েন কোয়েলের দলকে। সেই সব হতাশা ভুলে এই সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন।

Read More:  বিশ্বকাপে এই তারকার উপস্থিতি ঘিরে দুশ্চিন্তা বাড়ল ভারত শিবিরে?

   

বিভিন্ন মাধ্যমের তরফে সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক বিদেশি ফুটবলারদের নাম। দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর ছিল দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে যে বড়সড় চমক আসতে চলেছে সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। কিন্তু গত কয়েক মাস আগে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে প্রবল অনিশ্চয়তা তৈরি হওয়ায় যথেষ্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসি সহ একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। পরবর্তীতে ক্লিফোর্ড মিরান্ডার তত্বাবধানে সুপার কাপে নেমেছিল দল। তবে সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি।

Read More: সুযোগ পেয়ে বিশ্বকাপ অভিযান অনিশ্চিত স্কটল্যান্ডের! কি ঘটল?

গ্ৰুপ পর্বেই আটকে যেতে হয়েছিল দক্ষিণের এই দলকে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। এমন পরিস্থিতিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করতে বধ্যপরিকর চেন্নাইয়িন। তবে গত বছর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে ব্যাপক ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যে বদলেছে পরিস্থিতি। যারফলে এবার অন্য ফরম্যাটে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কমছে ম্যাচের সংখ্যা। তবে নিজেদের পরিকল্পনা মাফিক দল সাজাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। সেইমতো এবার এক ভারতীয় ফুটবলারকে দলে টানল আইএসএল জয়ী এই দল।

তিনি ইমরান খান। পূর্বে জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় উইঙ্গার। এবার নিজেদের আক্রমণভাগকে মজবুত করতে এই ফুটবলারকেই দলে টানল চেন্নাইয়িন‌। তবে শুধুমাত্র জামশেদপুর নয়। এছাড়াও মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি এফসি গোয়া ও গোকুলাম কেরালা এফসির মতো দলের হয়ে ও খেলেছেন তিনি। নিজেকে এবার চেন্নাইয়িনের জার্সিতে মেলে ধরার চ্যালেঞ্জ ইমরানের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google