
নতুন মরশুমের আগে মিডফিল্ডকে আরও দৃঢ় করতে অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ আলি বেমাম্মারকে দলে নিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ৩৬ বছর বয়সি এই মরোক্কান ফুটবলারের আগমন ‘মারিনা মাচান্স’দের মাঝমাঠে যোগ করবে শক্তি, নেতৃত্ব ও বিপুল অভিজ্ঞতা।
আইএসএল শুরুর আগেই ‘বিরাট’ সুখবর দিল কেরালা
পেশাদার কেরিয়ারে ৩০০-রও বেশি ম্যাচ খেলা বেমাম্মার ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যেই ৪০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। মরোক্কো জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলে দুটি গোল করা এই মিডফিল্ডার আন্তর্জাতিক স্তরেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।
চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়ে মহম্মদ আলি বেমাম্মার বলেন, “এই বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমি আশা করি দলের সঙ্গে থেকে শিরোপা জয়ে অবদান রাখতে পারব। আবার ফুটবলে ফেরা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত এবং সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করার অপেক্ষায় আছি।”
শারীরিক শক্তি, পজিশনিং ও গেম রিডিংয়ের জন্য পরিচিত বেমাম্মার একজন ক্লাসিক হোল্ডিং মিডফিল্ডার। রক্ষণভাগের সামনে ভারসাম্য ও নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও থাকবে তাঁর কাঁধে।
ট্রফি ক্যাবিনেটেও তাঁর সাফল্যের ছাপ স্পষ্ট। তিনি জিতেছেন CAF কনফেডারেশন কাপ, CAF সুপার কাপ এবং ২০২০ সালে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ, পাশাপাশি রয়েছে একাধিক ঘরোয়া শিরোপা। ২০২৩ সালে ভারতে এসে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে ভারতীয় ফুটবলের সঙ্গে দ্রুত মানিয়ে নেন তিনি। ভারতের মাটিতে তাঁর ঝুলিতে রয়েছে একটি দুরান্দ কাপ শিরোপাও।
কেকেআরের প্রস্তাবে না, এই ফ্র্যাঞ্চাইজির ডাকে সাড়া দেবেন ঋদ্ধি?
বেমাম্মারের আগমন নিয়ে চেন্নাইয়িন এফসির প্রধান কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেন,না “বেমাম্মার আমাদের মাঝমাঠে সংহতি ও স্থিতিশীলতা আনবে। চাপের মধ্যে বল ধরে রাখা, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং দ্রুত আক্রমণ শুরু করার মতো পাস দেওয়ার ক্ষমতা আমাদের খেলায় নতুন মাত্রা যোগ করবে। তাঁর নেতৃত্বগুণ ও শক্তিশালী ব্যক্তিত্ব দলকে ভীষণভাবে সাহায্য করবে।”
মরোক্কোর ফেজ শহরের বাসিন্দা বেমাম্মার নিজের পেশাদার যাত্রা শুরু করেছিলেন ম্যাগরেব ফেসের হয়ে। পরে তিনি মরোক্কোর অন্যতম সফল ও ঐতিহ্যবাহী ক্লাব রাজা কাসাব্লাঙ্কার জার্সি গায়ে চাপান। ঘরোয়া লিগে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
View this post on Instagram













