এবার নতুন দায়িত্বে কার্লেস কুয়াদ্রাত, জানুন

ইন্ডিয়ান সুপার লিগে যোগদান করার পর থেকে খুব একটা ছন্দে ছিল না ইমামি ইস্টবেঙ্গল। প্রত্যেক মরসুমের শুরুতে নতুন কোচের হাত দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও কাজের কাজ তেমন ...

By Sayan Sengupta

Published:

Follow Us
East Bengal Coach Carles Cuadrat

ইন্ডিয়ান সুপার লিগে যোগদান করার পর থেকে খুব একটা ছন্দে ছিল না ইমামি ইস্টবেঙ্গল। প্রত্যেক মরসুমের শুরুতে নতুন কোচের হাত দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং মরসুম শেষে একেবারে তলানিতেই থাকতে হয়েছিল তাঁদের। শুধুমাত্র আইএসএল নয়। দেশের অন্যান্য টুর্নামেন্ট গুলিতে ও তথৈবচ অবস্থা ছিল ময়দানের এই প্রধানের। তবে গত বছর থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি। স্টিফেন কনস্ট্যান্টইনের পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাতে।

এই স্প্যানিশ কোচের হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। সেবার ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না এলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ময়দানের এই প্রধানের পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। বিশেষ করে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে পিছিয়ে থেকেও যেভাবে জয় ছিনিয়ে নিয়েছিল নন্দকুমার সেকার থেকে শুরু করে ক্লেটন সিলভারা। তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ছিল সকলের কাছে।

   

Also Read | রয়েল বেঙ্গল টাইগার দের জব্দ করতে মনোলোর তুরুপের তাস এই তরুণ তুর্কি

এই হাইপ্রোফাইল কোচের তত্ত্বাবধানেই ১২ বছরের অপেক্ষার পর জাতীয় স্তরের কোনও ট্রফি ঘরে তোলে ইস্টবেঙ্গল। এক কথায় যেন শাপ মুক্তি। সেই খেতাব জয়ের সুবাদেই এবছর এএফসির টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়েছিল মশাল ব্রিগেড। এই নয়া সিজনে তাঁর উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর আইএসএলের প্রথম ছয়টি ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। পরবর্তীতে লাল-হলুদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই স্প্যানিশ কোচ।

তারপর নিজের দেশে ফিরে গিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন কুয়াদ্রাত। এমনকি সেখান থেকেই নজর রাখছিলেন প্রাক্তন দলের পারফরম্যান্সের দিকে। এবার নতুন দায়িত্ব‌ পেলেন লাল-হলুদের এই প্রাক্তন হেডস্যার। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ফিলিপাইনের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কার্লেস কুয়াদ্রাত। এই সিজনে ইস্টবেঙ্গলের দায়িত্বে থেকে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও তাঁর হাত ধরেই দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় স্তরের ট্রফি জিতেছে মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে তাঁকে রেখে দেবে সমর্থকদের মনের মণিকোঠায়। এবার তাঁর এই দায়িত্ব গ্ৰহনে খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।‌

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google
হোলির উৎসবে ভাঙ কীভাবে হল রাজা, কেন নিষিদ্ধ গাঁজা? হোলি অফার! কুইকশিফটার যুক্ত বাইকে মিলছে 13,050 টাকা ছাড় হিজাব চাই না আর…জাতীয় পতাকায় আগুন ইরানি নারীদের সুন্দর গোলাপী রঙের ঠোঁট পেতে আপনি কী কী করবেন সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া নেই- জানাল রাজ্য