Bright Enobakhare : ব্রাইটের ইস্টবেঙ্গলের আসার সম্ভাবনা উজ্জ্বল নয়

সদ‍্য শোনা যাচ্ছিল ফের ইস্টবেঙ্গলে ফিরতে পারেন নাইজেরিয়ার ফরোয়ার্ড Bright Enobakhare। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ার ফরোয়ার্ড বর্তমানে ইজরায়েলের প্রিমিয়ার লিগের ক্লাব হাপোয়েল জেরুজালেমে খেলেন। আরও পড়ুন: এক বছরের ...

By Rana Das

Published:

Follow Us
Bright Enobakhare , East Bengal, Football

সদ‍্য শোনা যাচ্ছিল ফের ইস্টবেঙ্গলে ফিরতে পারেন নাইজেরিয়ার ফরোয়ার্ড Bright Enobakhare। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ার ফরোয়ার্ড বর্তমানে ইজরায়েলের প্রিমিয়ার লিগের ক্লাব হাপোয়েল জেরুজালেমে খেলেন।

আরও পড়ুন: এক বছরের চুক্তিতে Jerry Lalrinzuala যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে

   

এখনও অবধি পাওয়া শেষ খবর অনুযায়ী বর্তমানে ইজরায়েলে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়েছেন তিনি, আর তার জেরেই যতোরকম সমস্যার উদ্রেক। তবে জানা যাচ্ছে ব্রাইটের সেই সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে৷ আর তারপর ফের আরেকবার ইস্টবেঙ্গলে ফিরতে কোনও প্রকার সমস্যা ছিলো না তার।

আরও পড়ুন: Amrinder Singh: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমরিন্দর আসছেন ইস্টবেঙ্গলে

কিন্তু সূত্রের খবর অনুযায়ী সংশ্লিষ্ট ফুটবলার’কে আগামী মরশুমের জন্যে দলে নেওয়ার কোনও আগ্রহ নেই ইস্টবেঙ্গলের। এমনকি তারা যে বিদেশি’দের তালিকা করেছেন সেই তালিকাতেও নেই ব্রাইট। অর্থাৎ এই নাইজেরিয়ার ফরোয়ার্ডের ইস্টবেঙ্গলে ফেরার খবর নেহাত জল্পনা ছাড়া আর কিছু’ই নয়‌।

ব্রাইট না এলেও লাল হলুদ ব্রিগেডে ফের আরেকবার খেলতে দেখা যেতে পারে ক্রোয়েশিয়ার Antonio Perošević’ কে। লাল হলুদ ব্রিগেডের হয়ে গত মরশুমে ১৪ টি ম‍্যাচ খেলেছিলেন ইনি।করেছিলেন ৪ টি গোল। ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার’কে কি আগামী মরশুমে ফের আরেকবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে,সমর্থক’দের মনে সেই প্রশ্ন উঁকি দিচ্ছিলো সম্প্রতি।

আরও পড়ুন: Souvik Chakrabarti: তিন বছরের চুক্তিতে সৌভিক যোগ দিলেন ইস্টবেঙ্গলে

এমন সময় শোনা যাচ্ছে আগামী মরশুমে তিনি কোথায় খেলবেন৷ সেই বিষয়ে এখনও কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেননি এই ক্রোয়েশিয়ার ফুটবলার। তাই ইস্টবেঙ্গলের তরফে প্রস্তাব গেলে তার লাল হলুদে আগমনের সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google