খেলা হবে | গেরুয়া দিলীপের নীল সাদাকে সমর্থন

আর কিছু ঘন্টার অপেক্ষা। তারপরই কাতারে লুসেইল আইকোনিক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। তার আগে ফুটবল জ্বরে বুঁদ গোটা বিশ্ব। ফুটবলের এই বিশাল জোয়ারে গা ভাসিয়েছে বাঙালিও। ...

By Rana Das

Published:

Follow Us
BJP leader Dilip Ghosh is supporting Argentina

আর কিছু ঘন্টার অপেক্ষা। তারপরই কাতারে লুসেইল আইকোনিক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা (Argentina)। তার আগে ফুটবল জ্বরে বুঁদ গোটা বিশ্ব। ফুটবলের এই বিশাল জোয়ারে গা ভাসিয়েছে বাঙালিও। রাজনৈতিক দল আলদা হলেও ফুটবলের সমর্থনে একই জার্সি গলিয়েছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তেমনই রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, মেসিকেই সমর্থন করবেন তিনি।

রবিবার সকালে নিজের লোকসভা কেন্দ্র খড়গপুরে বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেসিদের পুরনো ইতিহাস আছে। মেসি যেভাবে খেলা দেখিয়েছে তার শেষ বিশ্বকাপ ফলে সারা বিশ্বের সমর্থন তার দিকেই আছে।

   

তাঁর কথায়, আশা করছি আর্জেন্টিনা জিতবে। মেসি ও তার দল ভালো খেলা দেখাবে। একইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন, আমি কোনও দলকে সমর্থন করি না। আমি মেসিকে সমর্থন করি। তবে দুই দিকেই সুপারস্টার রয়েছে। একদিকে এমবাপে আর অন্যদিকে মেসি। ভালোই খেলা হবে।

বিজেপিতে যোগদানের আগে আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন দিলীপ ঘোষ। শাখার একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সকাল থেকেই তাঁর মর্নিংওয়াক নিয়ে চর্চা হয় প্রতিনিয়ত। কখনও দলের নেতারা, আবার কখনও দলের বাইরের নেতারাও তাঁর সমালোচনা করেন। তবে তাঁর দৈনন্দিন জীবনযাপনকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাধুলার সঙ্গে সর্বদা যুক্ত থাকতে দেখা গেছে তাঁকে। জানালেন রবিবার ফাইনাল খেলাও দেখবেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google