কেরালায় খেলার প্রসঙ্গে কী বললেন বিকাশ ইউমনাম?

বহু প্রত্যাশা নিয়ে এবারের ফুটবল মরসুম শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো এই বছর নতুন কোচ নিয়োগ করেছিল দক্ষিণের এই ফুটবল দল। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Bikash Yumnam

বহু প্রত্যাশা নিয়ে এবারের ফুটবল মরসুম শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো এই বছর নতুন কোচ নিয়োগ করেছিল দক্ষিণের এই ফুটবল দল। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই একের পর এক ফুটবলার চূড়ান্ত করেছিল কেরালা। তবে কাজের কাজ কিছুই হয়নি। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল। প্রত্যেক ক্ষেত্রেই তথৈবচ পরিস্থিতি দেখা দিয়েছিল এই শক্তিশালী ফুটবল ক্লাবের। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সমর্থকরা।

Also Read | এই বিদেশি ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াল মোহনবাগান 

   

যার প্রভাব পড়েছিল স্টেডিয়ামের গ্যালারিতে। সবদিক নজরে রেখেই পরবর্তীতে এই সুইডিশ কোচ সহ সকল সাপোর্টিং স্টাফেদের ছাঁটাই করে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাব। তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টমাস টচর্জ এবং থেক্কাথারা পুরুষোথামণ দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের দৌলতেই জয়ের সরণিতে ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু কলিঙ্গ সুপার কাপের আগেই নয়া কোচ নিয়োগে তৎপর ছিল এই ক্লাব। সেইমত দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ ডেভিড কাতলার হাতে। মনে করা হচ্ছিল এই নতুন কোচের হাত ধরেই হয়তো প্রথম সাফল্যের মুখ দেখবে কেরালা।

Also Read | মোহনবাগানে শুভাশিসের বিকল্প হিসেবে উজ্জ্বল সম্ভাবনা অমানদীপ

কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সুপার কাপের প্রথম দিনে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্বল ইমামি ইস্টবেঙ্গল দলকে হারানো সম্ভব হলেও ধাক্কা খেতে হয় পরবর্তী ম্যাচে। কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তাঁদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের কাছেই কার্যত নাস্তানাবুদ হয়েছিল আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। দলের এমন পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ সকলে। তবে এই হতাশা ভুলে এখন নতুন মরসুমের জন্য দল গঠন করাই প্রধান লক্ষ্য দক্ষিণের এই ফুটবল দলের। তবে এসবের মাঝেই কেরালায় যোগদান করার কারণ জানালেন দলের ডিফেন্ডার বিকাশ ইউমনাম।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” কেরালা ব্লাস্টার্স এফসি হল সেই ক্লাব যার জন্য আমি সবসময় খেলতে চেয়েছিলাম। এই দলের সমর্থকদের আবেগ, ভালোবাসার কথা আগে অনেক শুনেছি এবং সেটা অনুভব করতে পেরেছি। তাছাড়া আমি সবসময়ই বিরাট সংখ্যক জনতার সামনে খেলতে চেয়েছিলাম। আমি জাতীয় দলের হয়ে খেলেছি যুব দলে এবং যখনই আমি খেলতে যাই অধিকাংশ সময় সেই সমস্ত জায়গায় কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের দেখতে পাই। এটাই আমাকে ক্লাবে যোগদানের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছিল।”

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google