Bikash Yumnam: এই ডিফেন্ডার’কে দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল

একটা সময় অবধি শোনা যাচ্ছিলো I-League এর club Round Glass Punjab এর ডিফেন্ডার Bikash Yumnam- কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। মনিপুরের এই ফুটবলার একটা সময় দ‍্য গার্ডিয়ানের সেরা ...

By Rana Das

Published:

Follow Us
Bikash Yumnam

একটা সময় অবধি শোনা যাচ্ছিলো I-League এর club Round Glass Punjab এর ডিফেন্ডার Bikash Yumnam- কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। মনিপুরের এই ফুটবলার একটা সময় দ‍্য গার্ডিয়ানের সেরা ৬০ ফুটবলারের তালিকায় ছিলেন৷ ২০১৯ সাল থেকে তিনি রাউন্ড গ্লাস পঞ্জাবে খেলেন৷ নতুন মরসুমে লাল হলুদ ব্রিগেড এই ফুটবলার’কে দলে নিয়ে বাজিমাত করতে পারে এমনটা শোনা গেলেও শেষ অবধি এমন কিছুই হচ্ছে না।

আরও পড়ুন: Emami East Bengal : সাইড ব্যাক সমস্যা মেটানোর পথে ইস্টবেঙ্গলর

   

এদিকে, রোববার ভোররাতে কলকাতায় এস গেলেন ভারতীয় উইংগার অনিকেত যাদব। অনিকেত’কে দলে নিতে ট্রান্সফার ফি দিচ্ছে ইস্টবেঙ্গল তার বর্তমান ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।দুই ক্লাবের মধ্যে এবিষয়ে মৌখিক কথাবার্তা বলা আগেই হয়ে গেছে। আপাতত শুধুমাত্র কাগজপত্রের কাজ বাকী আছে শুধু। আজকেই তার মেডিক্যাল হওয়ার কথা।

আরও পড়ুন: Amarjit Singh Kiam: ইস্টবেঙ্গলেই থেকে গেলেন অমরজিত সিং কিয়াম

মহারাষ্ট্রের এই ফুটবলার কোলহাপুরের এ আইএফএফের অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ,চেন্নাই সিটিতে,তিন মাস ব্ল‍্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতেও কাটিয়েছেন তিনি। গত মরশুমে হায়দ্রাবাদে খেলেছিলেন এই ফুটবলার।নতুন দলে তিনি কতোটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google