সন্দেশ ঝিঙ্গান’কে প্রস্তাব দিল East Bengal Club

দলবদলের কাজ জোরকদমে চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যে যে সকল ফুটবলাররা প্রি কন্ট‍্যাক্টে ছিলো তাদের পরবর্তী মরশুমে খেলার কথা একপ্রকার পাঁকা।এরমধ্যে একাধিক ফুটবলারের নাম জড়িয়েছে লাল হলুদ ব্রিগেডের ...

By Rana Das

Published:

Follow Us
sandesh jhingan

দলবদলের কাজ জোরকদমে চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যে যে সকল ফুটবলাররা প্রি কন্ট‍্যাক্টে ছিলো তাদের পরবর্তী মরশুমে খেলার কথা একপ্রকার পাঁকা।এরমধ্যে একাধিক ফুটবলারের নাম জড়িয়েছে লাল হলুদ ব্রিগেডের সাথে।এবার জড়ালো ভারতের তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) নাম।

ঝিঙ্গানের আগামী মরশুমে এটিকে মোহনবাগানে থাকার বিষয়টা এখনও স্পষ্ট নয়।একটা সময় শোনা যাচ্ছিলো জার্মানির কোনও তৃতীয় ডিভিশনের ক্লাবে খেলবেন কিন্তু।এবার শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফে তার সাথে যোগাযোগ করা হচ্ছে।কথাবার্তা এগোচ্ছে।হয়তো দীর্ঘ মেয়াদী চুক্তিতে তাকে আনতে পারে ইস্টবেঙ্গল।তবে এটিকে মোহনবাগানের সাথে তার একবছর চুক্তি আছে এখনো। এদিকে অরিন্দম ভট্টাচার্য ক্লাব ছাড়ায় এইমুহূর্তে লাল হলুদ খোজ চালাচ্ছে একজন ভালো গোলকিপারের।

   

শোনা যাচ্ছে ওডিশা এফসি’র বছর ২৬- এর গোলকিপার কমলজিৎ সিং কে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।যদিও বর্তমানে ওডিশা এফসির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এই ফুটবলারের।কিন্তু এক্ষেত্রে তাকে দলে নিতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজী লাল হলুদ ব্রিগেড।

পঞ্জাবের এই গোলকিপার তার কেরিয়ার শুরু করেছিলেন AIFF Academy – তে। ২০১৪ সালে যোগ দেন Sporting Clube de Goa ‘য়।পরবর্তী সময়ে খেলেছিলেন মিনার্ভা পঞ্জাব,পুনে সিটি,হায়দ্রাবাদ এফসি’র মতো ক্লাবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google