প্রস্তুতি ম্যাচে হিমাচলের কাছে হেরে গেল বাংলা

স্পোর্টস ডেস্ক: কল্যাণীতে শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি -২০ প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশ বাংলাকে ৬ উইকেটে পরাজিত করেছে। বাংলা প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bengal , Himachal , warm-up match

স্পোর্টস ডেস্ক: কল্যাণীতে শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি -২০ প্রস্তুতি ম্যাচে হিমাচল প্রদেশ বাংলাকে ৬ উইকেটে পরাজিত করেছে।

বাংলা প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায়। হিমাচল প্রদেশের বোলার আয়ুশ জামওয়াল ৫ উইকেট পেয়েছে।৭ বল বাকি থাকতেই হিমাচল জয়ের লক্ষ্যে পৌছে যায়।

   

বাংলার ওপেনার অভিষেক দাসকে (৮) রানে তাড়াতাড়ি হারানোর পর, অধিনায়ক সুদীপ চ্যাটার্জি (১৫) এবং করণ লাল (২০) মিলে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলে, কিন্তু আয়ুশের বিধ্বংসী স্পেলের সামনে পড়ে বাংলা মাত্র ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে প্রস্তুতি ম্যাচে কোণঠাসা হয়ে পড়ে।

তরুণ ব্যাটসম্যান ঋতিক রায় চৌধুরী নিজের ধৈহ্য ধরে মাটি কামড়ে পড়ে থেকে ৪৫ বলে অপরাজিত ৪৮ রান করে এমন সময়ে, যখন অন্য প্রান্তে বাংলার উইকেট পড়তে থাকে, সঙ্গে বাংলাকে একটি ভালো স্কোরে নিয়ে যান ঋতিক ।

হিমাচলের ওপেনার অভিমন্যু রানা অন্য ওপেনার প্রশান্ত চোপড়া তাড়াতাড়ি আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে হিমাচল প্রদেশ ভালো শুরু করেছিল। প্রস্তুতি ম্যাচে জয় নিশ্চিত করার জন্য ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ঋষি ধাওয়ান জয়ের মঞ্চ সাজিয়ে ফেলে। সঙ্গে দিগ্বিজয় সিং (১৪), নিতিন শর্মা (১৪) দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে বাংলার বিরুদ্ধে জয় তুলে নেয়। বাংলার হয়ে ইশান পোড়েল, মুকেশ কুমার, সুজিত কুমার যাদব এবং করণ ১টি করে উইকেট নেয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google