Basundhara : চমক দিয়ে একই দিনে নতুন দুই বিদেশি বসুন্ধরার

একই ম্যাচে মাঠে নামলেন নতুন দুই বিদেশি ফুটবলার। বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগে তাক লাগিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস (Basundhara Kings)। দু’জনের মধ্যে একজন করেছেন জোড়া গোল। রবিবার রাজশাহী জেলা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kolkata League

একই ম্যাচে মাঠে নামলেন নতুন দুই বিদেশি ফুটবলার। বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগে তাক লাগিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস (Basundhara Kings)। দু’জনের মধ্যে একজন করেছেন জোড়া গোল।

রবিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘর বিরুদ্ধে। ২-০ গোলে জিতেছে বসুন্ধরা। দু’টি গোলই করেছেন দলের নতুন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা।

   

বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর সাড়ে তিনটায় শুরু হয়েছিল ম্যাচ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। তারমধ্যে নতুন দুই ফুটবলারের প্রয়াস প্রশংসনীয়। ব্রাজিলীয় ফুটবলার ভালো খেললেও প্রথম ম্যাচে নজর কাড়তে পারেননি অপর বিদেশি গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং।

কিছু দিন আগেই তিনি স্পেন থেকে বাংলাদেশে এসেছিলেন। দলের সঙ্গে এখনও মানিয়ে উঠতে পারেননি। সেই সঙ্গে গরম। স্পেন থেকে এসে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে একটু সময় লাগবে। ম্যাচে গোল না পেলেও গোল করার মতো জায়গায় পৌঁছে যাচ্ছিলেন তিনি। ফর্মে থাকলেও হয়তো হ্যাটট্রিক করে ফেলতেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google