অবসর নিলেন এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার

আচমকা অবসর নিলেন ইন্ডিয়ান সুপার লিগ মাতানো ৩৫ বছর বয়সী ব্রাজিলের লেফট উইংয়ের ফুটবলার মার্সিলিয়ানো (Marcelinho)। ট‍্যুইট করে মার্সিলিয়ানো তার ফুটবল জগত থেকে অবসর নেওয়ার খবর জানিয়েছেন

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan star footballer marcelinho retired

আচমকা অবসর নিলেন ইন্ডিয়ান সুপার লিগ মাতানো ৩৫ বছর বয়সী ব্রাজিলের লেফট উইংয়ের ফুটবলার মার্সিলিয়ানো (Marcelinho)। ট‍্যুইট করে মার্সিলিয়ানো তার ফুটবল জগত থেকে অবসর নেওয়ার খবর জানিয়েছেন সকলকে। ইন্ডিয়ান সুপার লিগে এযাবৎ যেসকল বিদেশি ফুটবলার খেলেছিলেন তাদের মধ্যে অন‍্যতম একজন এই ব্রাজিলের ফুটবলার।

একথা অস্বীকার করার কোনও জায়গা নেই। ২০১৬ সালে দিল্লি ডায়নামোর হাত ধরে আইএসএলে আগমন ঘটে এই ব্রাজিলের ফুটবলারের।এছাড়া পুনে এফসি, হায়দ্রাবাদ, নর্থইস্ট ইউনাইটেড এবং এটিকে মোহনবাগানে খেলেছিলেন এই তারকা বিদেশি ফুটবলার।প্রতিটি দলের হয়ে পায়ের জাদু দেখিয়ে আইএসএল মাতিয়ে রেখেছিলেন তিনি।

   

সদ‍্য ইনস্টাগ্রামে ছেলেকে এটিকে মোহনবাগানের জার্সি পড়িয়ে একটি ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। সেই ছবির ক‍্যাপশানে মার্সিলিয়ানো লিখেছিলেন এটিকে মোহনবাগান তার কাছে পরিবারের মতো আজীবন। হিরো ইন্ডিয়ান সুপার লিগে ৮১ টা ম‍্যাচ খেলে ৩৩ টা গোল করেছিলেন তিনি। এছাড়া ১৮ টা গোল করিয়েছিলেন তিনি। অবশেষে নিজের বর্ণময় কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলার। তার শিল্প নৈপুণ্যে পরিপূর্ণ ফুটবল খেলা স্মরণীয় হয়ে থাকবে আজীবন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google