FIFA World Cup: ব্যর্থ লড়াই কেপ ভার্দের, অতিরিক্ত সময়ে বাজিমাত আর্জেন্টিনার

কেপ ভার্দের কঠিন চ্যালেঞ্জ উতরে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতল আর্জেন্টিনা। মেসির গোল ও শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নিশ্চিত হল নকআউটের টিকিট।

argentina-vs-cape-verde-fifa-world-cup-2026-round-of-32-result

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাড্ডাহাড্ডি লড়াইয়ের (FIFA World Cup) পর শেষ ষোলোয় পৌঁছে গেল আর্জেন্টিনা। পরিচিত ছন্দে মেসি। শনিবার ভোর রাতে মায়ামি স্টেডিয়ামে প্রথম নক আউট ম্যাচে নেমেছিল গতবারের বিশ্বজয়ীরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল প্রথমবারের অংশগ্রহণকারী দল কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিল লিওনেল স্কালোনির ছেলেরা। গোল করলেন লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ। একটি আত্মঘাতী হয়ে যায়‌ ডাইনির থেকে। অপরদিকে, কেপ ভার্দের হয়ে গোল করেন ডেরয় ডুয়ার্তে এবং সিডনি ক্যাব্রাল।‌ তবে সহজ ছিল না এই লড়াই। খাতায় কলমে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকলেও ম্যাচে দেখা গিয়েছিল অন্য ছবি।

প্রতিপক্ষের অদম্য লড়াইয়ে একটা‌ সময় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টাইনরা। তবে শেষ পর্যন্ত রাউন্ড অফ থার্টি টুয়ের গন্ডি টপকে গেল আর্জেন্টিনা। এবার শেষ ষোলোর লড়াই। এদিন প্রথম কোয়ার্টারেই গোলের মুখ খুলে ফেলার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল আর্জেন্টিনা। কিন্তু বাইরে চলে গিয়েছিল মেসির শট। তারপর ঠিক তিন মিনিটের মাথায় মেসির ফ্রি-কিক সামলে দিয়েছিলেন কেপ ভার্দের দাপুটে গোলরক্ষক। বলা বাহুল্য, ভোজিনার দৌলতেই এই ম্যাচে কার্যত বহু সময় টিকে ছিল কেপ ভার্দে‌। যদিও শেষ রক্ষা হয়নি। ২৯ মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের থ্রু ধরেই অসাধারণ ভঙ্গিতে কর্নার পোস্ট থেকে বল গোলে ঠেলে দিয়ে যান মেসি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

Advertisements

তবে দ্বিতীয়ার্ধে আর বজায় থাকেনি সেই ফলাফল। গোল হজম করার পর থেকেই যেন খোঁচা খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠেছিল কেপ ভার্দে। তারপর ৫৯ মিনিটের দিকে দলকে সমতায় ফেরান ডেরয়। পরবর্তীতে আর্জেন্টিনা খেলোয়াড় বদল করে মাঠে আনে নিকো গঞ্জালেস এবং জুলিয়ান আলভারেজ। তারপর ম্যাচের পঞ্চম ও ষষ্ঠ কোয়ার্টারে গোলের সহজ সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফুটবলাররা। কেপ ভার্দের গোলরক্ষককে পরাজিত করতে গিয়ে কালঘাম ছোটার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ের মধ্যে দ্বিতীয় গোল পায় তিনবারের বিশ্বজয়ীরা।

এগিয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজ। কিন্তু সেটা ধরে রাখা যায়নি ১০৩ মিনিটের মাথায় সিডনির গোলে ফের কামব্যাক করে কেপ ভার্দে। খেলা দেখা বোঝার উপায় নেই যে তারা প্রথমবার বিশ্বকাপ খেলছে। যেখানে তাঁরা লড়াই করছে গতবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে। কিন্তু পাল্লা দিতে দিতে ও কোথাও গিয়ে যেন থামতেই হয়। তাও যদি প্রতিপক্ষ হয় আর্জেন্টিনা। ১১১ মিনিটের আত্মঘাতী গোলে স্বপ্ন শেষ হয়ে যায় কেপ ভার্দের।