AFC Cup: মোহনবাগানের বিরুদ্ধে খেলবে না বাংলাদেশের ক্লাব

মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হয়তো খেলবে না বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। ভিসা সমস্যার কারণে ম্যাচ থেকে দল তুলে নেওয়ার…

Bashundhara Kings

মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হয়তো খেলবে না বাংলাদেশের বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। ভিসা সমস্যার কারণে ম্যাচ থেকে দল তুলে নেওয়ার কথা জানিয়েছে কিংস। তাদের অভিযোগের তির সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এবং ইন্ডিয়ান এম্ব্যাসির দিকে।

আগামী ২৪ অক্টোবর AFC কাপের (AFC Cup) ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্ট ও বসুন্ধরা কিংসের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করে আগেও অনেক জলঘোলা হয়েছে। আসলে এই সময় পশ্চিমবঙ্গে দুর্গোৎসব। কলকাতায় থাকবে জন জোয়ার। তাই সূচিতে কিছু বদল করার ব্যাপারে আবেদন করেছিল সবুজ মেরুন ক্লাব। শেষ পর্যন্ত ভেন্যু বদল করে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেটাও হয়তো হচ্ছে না বলে মনে করা হচ্ছে। আপাতত বিশ বাঁও জলে ২৪ তারিখের ম্যাচ।

Advertisements

বসুন্ধরা কিংসের পক্ষ থেকে এক AFC কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “ভিসার ব্যাপারে AIFF কিংবা ইন্ডিয়ান এম্ব্যাসির পক্ষ থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না।”

চিঠিতে আরও বলা হয়েছে, “২২ অক্টোবর রওনা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিমানের টিকিট বুক করেছিলাম। এমনকি ভারতে থাকার জন্য হোটেল পর্যন্ত বুক করা হয়ে গিয়েছে। এ ব্যাপারে ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষকে আমরা জানিয়েছিলাম। সব অগ্রিম বুক করা হয়েছিল। কিন্তু ভিসা না পাওয়ায় এখন আমরা সমস্যায় পড়েছি। জরুরি ভিত্তিতে সমস্ত বুকিংয়ের সময় বদল করাও সম্ভব নয়। ২১ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে ভিসা না পেলে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এই ম্যাচ খেলা আমাদের পক্ষ সম্ভব হবে না।” উল্লেখ্য, এই দুই দলের পরের লেগের ম্যাচ রয়েছে আগামী ৭ নভেম্বর।