AFC Cup : ‘রিয়াল কাশ্মীর ম্যাচ অনেক কঠিন ছিল’, বাগানকে ধুয়ে দিয়েছেন গোকুলাম কোচ

এএফসি কাপের (AFC Cup)শুরুতে অপ্রত্যাশিত ফলাফল। ৪-২ গোলে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ম্যাচ জেতার পর গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত বলেছেন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এএফসি কাপের (AFC Cup)শুরুতে অপ্রত্যাশিত ফলাফল। ৪-২ গোলে হেরে গিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ম্যাচ জেতার পর গোকুলাম কেরালার (Gokulam Kerala FC) কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত বলেছেন, ‘এটিকে মোহন বাগানের তুলনায় রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ অনেক কঠিন ছিল।’

বুধবার ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এক প্রকার আগুন ঝরিয়েছেন গোকুলাম কেরালার কোচ ভিন্সেঞ্জো অ্যালবার্ত। ‘ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হলফ করে বলতে পারি যে এটিকে মোহন বাগানের তুলনায় আই লিগে অবনমনের সঙ্গে লড়াই করা রিয়াল কাশ্মীর আমাদের বিরুদ্ধে অনেক ভালো খেলেছিল। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এ’টা দেখতে চাই। এটাই সত্যি’, বক্তব্য ভিন্সেঞ্জোর।

   

‘সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে এটা বুঝতে যে ইন্ডিয়ান সুপার লিগ এবং আই লিগের মধ্যে কোনো পার্থক্য নেই। আই লিগ থেকেও ফুটবলার বাছাই করা যায়। ওদের (এটিকে মোহন বাগান) হয়ে জাতীয় দলের আটজন ফুটবলার খেলছেন। তবুও আমরা অনেক উন্নত মানের ফুটবল খেলেছি, ৪-২ গোলে হারিয়েছি।’

গতকালের ম্যাচে এটিকে মোহন বাগান গোল করার মতো একাধিক সুযোগ পেয়েছিল। অনেকাংশে বলের দখল রেখেছিল নিজেদের কাছে। তবুও প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ক্ষেত্রে বাগানকে টেক্কা দিয়েছিল কেরালার দলটি। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google