IPL: সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় দুবার অভিষেক শর্মা, প্রশংসা করলেন যুবরাজ

abhishek-sharma-135-ipl-record-yuvraj-singh-praise-srh-vs-rr

Kolkata, April 22: গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিষেক শর্মার ১৩৫ রানের উপর ভর করে ২৪২ তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি ৪৭ রানের ব্যবধানে জেতে ঈশান কিষানরা। এদিন অভিষেক শুধু দুর্দান্ত একটি ইনিংসই খেলেননি, পাশপাশি নয়া রেকর্ড গড়েছেন। এই ইনিংসের পর প্রতিক্রিয়া দেন তাঁর গুরু যুবরাজ সিং।

রিয়ান পরাগদের বিরুদ্ধে ৬৮ বলে ১৩৫ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এদিন এসেছে ১০টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। হায়দ্রাবাদ ২০ ওভারে ২৪২ রান তোলে। যার ভিত্তি গড়েছিল অভিষেকের আক্রমণাত্মক ইনিংস। এত বড় রান তাড়া করতে ব্যর্থ হয় রাজস্থান।

   

অভিষেকের ১৩৫ রানের এই ইনিংস এখন আইপিএল ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় রয়েছেন ক্রিস গেইলের (১৭৫), ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮), কুইন্টন ডি কক(১৪০), এবং অভিষেক শর্মা (১৪১, ১৩৫)। একই বিভাগে দুবার রেকর্ড গড়লেন অভিষেক।

দীর্ঘদিন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের ছত্রছায়ায় অনুশীলন করেছেন অভিষেক। গতকাল ম্যাচ শেষে শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান তিনি। তাঁর কথায়, ‘ব্যাটকে কথা বলতে দাও! প্রতিদিন আরও উন্নতি করছ, দারুণ খেলেছ স্যার অভিষেক! এটাই ধরে রাখো!’