Jordan Lamela: এই স্প্যানিশ তারকাকে স্কোয়াডে রাখল ইন্টারকাশি

নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব। যেখানে প্রথমদিকে খুব অল্প কয়েকজন ফুটবলারের নাম থাকায় চমকে গিয়েছিল সকলে। তবে ...

By Rana Das

Published:

Follow Us
Jordan Lamela

নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইন্টারকাশি ফুটবল ক্লাব। যেখানে প্রথমদিকে খুব অল্প কয়েকজন ফুটবলারের নাম থাকায় চমকে গিয়েছিল সকলে। তবে পরবর্তীতে ম্যানেজমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সময়ের সাথে সাথে দীর্ঘ হবে তালিকা। সেইমতো সময় এগোনোর সাথে সাথে একের পর এক দাপুটে ফুটবলারদের দেখা গিয়েছে দলের স্কোয়াডে। যার মধ্যে রয়েছেন জুলিন পেরেজ থেকে শুরু করে বিকাশ সিং পিজমের মতো ফুটবলার। এবার সেই স্কোয়াডে যুক্ত হলেন আরও এক স্প্যানিশ তারকা।

তিনি জর্ডন লামেলা। গত মরশুমে স্পেনের অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছেন বছর বাইশের এই তরুণ। চোখ ধাঁধানো পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবার এই লেফট উইঙ্গারকে দলে টেনেছে ইন্টারকাশি ফুটবল দল। বলতে গেলে প্রথমবারের মতো ভারতে খেলতে এসছেন এই তারকা। পূর্বে সান লাগনাসিও, আলাভেস ও ব্যালন ডি কাডিজের যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। তাই সবদিক বিচার বিবেচনা করেই তাকে আইলিগের জন্য রেজিস্টার করেছে ইন্টার কাশি। তিনি খেলবেন সাত নম্বর জার্সিতে।

   

উল্লেখ্য, নয়া মরশুমের জন্য বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডের উপরেও যথেষ্ট নজর দিয়েছে ইন্টারকাশি। যেখানে প্রাক্তন লাল-হলুদ তারকা সুমিত পাসি থেকে শুরু করে শ্যারন পাদাত্তলি সহ শেহনাজ সিংয়ের মতো ফুটবলারদের উপস্থিতি যথেষ্ট নজর কেড়েছে। তাদের সামনে রেখেই এবার লড়বে বারাণসীর এই ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google