বিয়ের পর কোথায় ঘুরতে গেলেন সোনাক্ষী ও জাহির? দেখে নিন ছবি

সম্প্রতি গাটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal)।  বিয়ের পরেই ঘুরতে বেরিয়ে পরলেন নবদম্পতি। সোশ্যাল মিডিয়াতে সুইমিং পুলের ধারে কাটানো মুহূর্তের ছবিও পোস্ট করেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

সম্প্রতি গাটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal)।  বিয়ের পরেই ঘুরতে বেরিয়ে পরলেন নবদম্পতি। সোশ্যাল মিডিয়াতে সুইমিং পুলের ধারে কাটানো মুহূর্তের ছবিও পোস্ট করেছেন এই দম্পতি। ২৩ জুন (23rd June) সাত পাকে বাধা পড়েন সোনাক্ষী ও জাহির।

বিয়ের পর একটি বিলাসবহুল রিসোর্টে ঘুরতে গিয়েছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal)। একটি ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী (Sonakshi Sinha) তার স্বামীর সাথে সুইমিং পুলের ধারে এক গ্লাসফলের রস উপভোগ করছেন। ছবির পটভূমিতে দেখা যাচ্ছে মেঘ এবং অস্তগামী সূর্যকে। অন্য একটি ছবিতে গোধূলির পরিবেশ উপভোগ করতে দেখা যাচ্ছে তাদের।

   

নবদম্পতি আয়নার সামনে একটি নিজস্বীও তুলেছেন। ছবিটিতে সোনাক্ষীকে (Sonakshi Sinha) পরতে দেখা যায় একটি ধূসর বডিকন পোশাক, একটি ম্যাচিং শ্রাগ এবং একজোড়া মেটালিক ডিস্ক কানের দুল। অন্যদিকে, জাহির (Zaheer Iqbal) পড়েছিলেন একটি সাদা টি-শার্ট এবং একটি রূপালী চেন। ছবিটি তাঁর ইন্সট্যাগারমে পোস্ট করে সোনাক্ষী লিখেছিলেন , “কী সুন্দর দিন। “

Fawad Khan: বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

একটি প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী (Sonakshi Sinha) এবং জাহিরের (Zaheer Iqbal) প্রথম দেখা হয়েছিল ২০১৭ সালের ছবি ‘নোটবুক’ এর সেটে। এই দম্পতি এরপর ‘ব্লকবাস্টার’ (Blockbuster) নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন যেটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল । এই বছরই তাঁরা ‘ডাবল এক্সএল’ (Double XL) সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

সোনাক্ষী এবং জাহির ২৩ জুন অভিনেত্রীর সমুদ্র-মুখী বান্দ্রা ওয়েস্ট অ্যাপার্টমেন্টে আইনি বিয়ে সারেন। বিয়েতে উপস্থিত ছিলেন সোনাক্ষীর বাবা-মা শত্রুঘ্ন এবং পুনম সিনহা এবং জাহিরের বাবা ইকবাল রতনসি সহ তাদের প্রিয়জনরা। এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ এবং হুমা কুরেশি।

বিয়েতে সোনাক্ষী পরেছিলেন একটি এমব্রয়ডারি করা সাদা শাড়ি। জাহির পরেছিলেন একটি সাদা কুর্তা। বিয়ের পর দাদারে একটি বিলাসবহুল রেস্তোরাতে তাদের সহকর্মীদের জন্য একটি রিসেপশনের আয়োজন তাঁরা।

সোনাক্ষীকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ (Heeramandi: The Diamond Bazaar) এ। তাঁর সঙ্গে এই সিরিজে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল এবং সানজিদা শেখ। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে শীঘ্রই আদিত্য সরপোতদারের আসন্ন হরর কমেডি কাকুড়াতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ এবং সাকিব সেলিম । ‘কাকুড়া’ ১২ জুলাই জি৫ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google