হাতের তালুতে এই চিহ্ন থাকা মানেই কোনওদিন অর্থের অভাব ঘটবে না

জীবনে পথ চলতে বহু সময়েই নানা সমস্যা দেখা যায়৷ কখনও ভাল সময় যায় তো কখনও আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে চলতে হয় সকলকে৷ কারণ জীবন বহমান৷ তবে অনেক ...

By Suparna Parui

Published:

Follow Us

জীবনে পথ চলতে বহু সময়েই নানা সমস্যা দেখা যায়৷ কখনও ভাল সময় যায় তো কখনও আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে চলতে হয় সকলকে৷ কারণ জীবন বহমান৷ তবে অনেক সময়ে আমাদের খারাপ সময় এলে তা ভাগ্যের দোষ দিয়ে থাকি৷

কিন্তু শাস্ত্রমতে,হাতের রেখা যে আমাদের সম্পর্কে অনেক কিছু তথ্য জানাতে পারে ৷ এই বিষয়টি হয়তো অনেকের কাছেই অজানা৷ জ্যোতিষশাস্ত্রে, হাতের রেখাই জানিয়ে দিতে পারে আগাম বহু সঙ্কেত৷

   

আমাদের সবার হাতেই রয়েছে বিভিন্ন ধরনের রেখা৷ তবে এই রেখার মধ্যে অন্যতম হল‘X’ চিহ্ন৷ এই চিহ্ন হাতে থাকা মানেই আপনার ভাগ্য সবসময় তুঙ্গে থাকবে। আপনার হাতে যদি এই চিহ্ন থাকে তাহলে তো আপনার লক্ষ্মীলাভ হবেই তা ববাই যায়৷ সেই সঙ্গে সংসারে অশান্তি থাকবে না৷ সব সময়ে সুখ-শান্তি বজায় থাকবে৷ সেই ব্যক্তি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। তবে চলুন আর কী কী উপকারিতা পাওয়ার যায় তা জেনে নিন৷

হাতের তালুতে ‘X’ চিহ্ন থাকার উপকারিতা:

১) এই চিহ্ন যে সকল ব্যক্তির হাতে রয়েছে তাঁরা জীবনে তো সুনাম পাবেন৷ সেই সঙ্গে সকলের কাছেই বেশ পছন্দের মানুষ হতে পারবেন৷

২) এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব একেবারেই আলাদা হয়৷ বুদ্ধিমত্তার দিকে থেকেও অনেক আলাদা হয়ে থাকেন৷

৩) ‘X’ চিহ্ন তালুতে থাকলে তাঁরা প্রচুর সম্পত্তির মালিক হন।

৪) এঁদের কোনওদিন অর্থের অভাব ঘটে না৷

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google