Shibani Dandekar: বিকিনি শ্যুটে বিয়ের একদিন পর ভাইরাল ফারহান পত্নি শিবানী

মাঝে গিয়েছে একটি দিন। আর এই ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টাগ্রামে বহু মানুষ সার্চ করেছেন শিবানী দান্ডেকর নামটি। তারকার প্রোফাইলে গিয়ে তল্লাশি করেছেন অনেকে। তাতেই দেখা যাচ্ছে শিবানীর বিকিনি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
shibani-dandekar-bikini-pics-goes-viral

মাঝে গিয়েছে একটি দিন। আর এই ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টাগ্রামে বহু মানুষ সার্চ করেছেন শিবানী দান্ডেকর নামটি। তারকার প্রোফাইলে গিয়ে তল্লাশি করেছেন অনেকে। তাতেই দেখা যাচ্ছে শিবানীর বিকিনি পরা ছবি গুলিতে পরেছে অনেক লাইক ও কমেন্ট। যাকে বলে দিনের দিন ভাইরাল।

shibani-dandekar-bikini-pics-goes-viral

   

ফারহান-শিবানীর বিয়ের ছবি পোস্ট হতেই শুরু হয়েছে গুঞ্জন। যা দাবানলের মতো ছড়িয়ে পরেছে। বিয়ের ছবিতে গায়িকার শরীরে মাতৃত্বের আভাস লক্ষ করেছেন ভক্তরা। যা দেখে উঠছে প্রশ্ন, ‘শিবানী কি অন্তঃসত্ত্বা?’, ‘মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে।’ তাছাড়া বলিপাড়ার খবর ছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে ফেব্রুয়ারি মাস হওয়ার এই গুঞ্জনে পরছে ঘি। প্রশ্ন উঠছে, তাহলে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হল?

shibani-dandekar-bikini-pics-goes-viral

সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান। আর এখন কি তৃতীয় সন্তানের বাবা হবেন বলিউডের তারকা ফারহান?

shibani-dandekar-bikini-pics-goes-viral

এদিকে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী। ইতিমধ্যে বর-কনের প্রথম ছবি দেখা গিয়েছে নেটমাধ্যমে। লাল রঙের গাউনে সেজেছেন শিবানী। কালো স্যুট প্যান্ট পরে কনের পাশে দাঁড়িয়ে ফারহান।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google