Monday, May 25, 2026
Home Kolkata City কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত বংশীহারী, উপড়ে পড়ল বিশাল গাছ

কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত বংশীহারী, উপড়ে পড়ল বিশাল গাছ

Weather Update
West Bengal Weather Update: Pre-Monsoon Storms Begin Today, Kalbaisakhi Threat on May 4

কালবৈশাখীর তাণ্ডবে(Weather Update) ব্যাপক ক্ষয়ক্ষতি হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে। রবিবার রাতে আচমকাই শুরু হওয়া এই ঝড়ের দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। শমণ্ডি থেকে বংশীহারী (Weather Update) পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে একের পর এক গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের একাধিক খুঁটি ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রবল ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

- Advertisement -

ঝড়ের (Weather Update) সবচেয়ে বড় প্রভাব পড়ে যোগাযোগ ব্যবস্থার উপর। বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রাস্তার উপর একাধিক বিশাল গাছ উপড়ে পড়ে থাকায় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে রাত থেকেই ওই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। বিশেষ করে বালুরঘাট-শিলিগুড়িগামী একাধিক দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে। যাত্রীরা দীর্ঘ সময় ধরে অন্ধকার ও দুর্যোগের মধ্যে আটকে থাকেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। (Weather Update) বহু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতের অন্ধকারে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে ওঠে। তবে স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি মোকাবিলার উদ্যোগ নেয়। বংশীহারী থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।

   

প্রথমেই রাস্তার(Weather Update) উপর পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু হয়। একাধিক জায়গায় চেইনসো ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ভাঙা খুঁটি সরিয়ে নতুন করে লাইন মেরামতের কাজ শুরু করেন। যদিও পুরোপুরি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Follow on Google