Christmas: বড়দিনের আগে ফের করোনার কাঁটা, মাস্ক-স্যানিটাইজার বিলোবে সান্টা

বড়দিনের (Christmas) আনন্দ বনাম করোনার ভ্রুকুটি। তাই কাল একটু অন্যভাবে পথে নামতে বাধ্য হচ্ছেন শিশুদের প্রিয় সান্টাক্লজ। ঝোলায় বোঝাই রকমারি উপহার নয়। সামনে হয়তো আবার কঠিন সময় আসছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Santa will distribute mask-sanitizer on Christmas due to Corona

বড়দিনের (Christmas) আনন্দ বনাম করোনার ভ্রুকুটি। তাই কাল একটু অন্যভাবে পথে নামতে বাধ্য হচ্ছেন শিশুদের প্রিয় সান্টাক্লজ। ঝোলায় বোঝাই রকমারি উপহার নয়। সামনে হয়তো আবার কঠিন সময় আসছে। মুহুর্মুহু চলছে কেন্দ্র বা রাজ্য প্রশাসনের বৈঠক।

নিজের প্রিয় কচিকাঁচাদের মধ্যে কোভিড আচরণবিধি ফিরিয়ে আনতে, মাস্ক স্যানিটাইজারের ব্যবহার ফিরিয়ে আনতে ক্রিসমাসের আগের দিনটাই বেছে নিয়েছেন গাঙ্গুলিবাগানের সান্টা দাদু। নিজের হাতে গড়া রেনবো ভিলেজে (শহরের একমাত্র কমিউনিটি ভিলেজ) নিজের হাতে ইতিমধ্যেই তৈরি করেছেন কাপড়ের মাস্ক এবং ঘরোয়াভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার।

   

এবার আর চকোলেট, খেলনা নয়। আদরের শিশুদের করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচাতে কাল সান্টা দাদু পরিমল দে, নিজে পুরোদস্তুর সান্টার বেশে এলাকার সমস্ত শিশুদের হাতে বড়দিনের উপহার হিসেবে তুলে দেবেন নিজের বানানো মাস্ক ও স্যানিটাইজার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google