অ্যাসিসটেন্ট ডিরেক্টর থেকে আজ তিনি জনপ্রিয় অভিনেত্রী! জীবনের গল্প পড়ুন Sanghasrei Sinha Mitra-র

Sanghasri Sinha Mitra: অ্যাসিসটেন্ট ডিরেক্টরের কাজ করতে করতেই আজ হয়ে উঠেছেন জনপ্রিয় সহ অভিনেত্রী। পুরোনো দিনের ফেলে আশা কিছু দুঃখের কথা শেয়ার করলেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। সম্প্রতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sanghasri

Sanghasri Sinha Mitra: অ্যাসিসটেন্ট ডিরেক্টরের কাজ করতে করতেই আজ হয়ে উঠেছেন জনপ্রিয় সহ অভিনেত্রী। পুরোনো দিনের ফেলে আশা কিছু দুঃখের কথা শেয়ার করলেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। সম্প্রতি সংঘশ্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিল ‘ঘরে ঘরে জি বাংলা’। সেখানেই নিজের জীবন যুদ্ধের গল্প শুনিয়েছেন অভিনেত্রী। আর সেই কথা শুনেই একপ্রকার চোখে জল চলে এল দর্শকদের।

সম্প্রতি ঘরে ঘরে জি বাংলা-র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সংঘশ্রী বলছেন, ‘অ্যাসিসটেন্ট ডিরেক্টরের কাজ করতাম, তারপর রাতে সেলাই করতাম।’ সেই শোয়ের প্রোমোতে সংঘশ্রীর পাশে দেখা গেল তাঁর স্বামী রোহন মিত্র ও পরিবারের অন্যান্যদের। সংঘশ্রীর লড়াইয়ের গল্প শুনতে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন সঞ্চালিকা অপরাজিতা আঢ্য। তবে অবশ্য এই প্রথম নয়, টেলিভিশনের বহু শোতে এসে এর আগেও নিজের জীবনের নানান কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। এমনকি জীবনের ব্যর্থ প্রেমের কথাও এদিন বলেছিলেন।

   

তিনি জানান, ২০১৭ সালে রোহন মিত্রকে বিয়ে করেন তিনি। তবে তার আগে দীর্ঘ ১১ বছর একটি বিষাক্ত সম্পর্কে ছিলেন অভিনেত্রী। বলেন ‘যে তোমাকে একদিন অপদস্থ করছে, যে তোমাকে রোজ অপদস্থ করবে। যে একদিন গায়ে হাত তুলছে সে রোজ হাত তুলবে। আমরা ভাবি ভুল করে করে ফেলেছে, কিন্তু সেটা ভুল করে হয় না। ওটা স্বভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার ভুল। আমি ১১ বছর এই বিষাক্ত সম্পর্কটায় ছিলাম। এরপর অনেক কষ্টে সেটা থেকে বার হয়েছি’ (Sanghasri Sinha Mitra)।

সংঘশ্রীর লড়াইয়ের গল্প শুনতে তাঁর বাড়িতে কখনও সংঘশ্রীর বাড়ির ব্যালকনির দোলনায়, কখনও তাঁর ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে দেখা গেল অপরাজিতাকে (Sanghasri Sinha Mitra)। এর আগে ২০২২-এ স্বামী রোহন মিত্রকে সঙ্গে নিয়ে জি বাংলার দিদি নম্বর ওয়ান শোতেও এসেছিলেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। সেখানে জানিয়েছিলেন কীভাবে রোহনের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ আদপে তাঁর লাভ ম্যারেজে পরিণতি পেয়েছিল। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৪টের সময় দেখা যাবে ঘরে ঘরে জি বাংলার এই পর্বটি দেখা যাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google