সলমনের জীবনে নতুন প্রেম! হাঁটুর বয়সি নায়িকার সঙ্গেই বাঁধা পড়ছেন সাত পাকে

বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খানকে (Salman Khan) নিয়ে গসিপ সর্বত্র চলতে থাকে। লাইমলাইটে বরাবরই বিভিন্ন কারণে থাকেন অভিনেতা। তবে এবার প্রেম ঘটিত কারনে শিরোনামে এসেছেন ভাইজান। ব্যাপারটা কি? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Salman Khan Is Dating Pooja Hegde

বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খানকে (Salman Khan) নিয়ে গসিপ সর্বত্র চলতে থাকে। লাইমলাইটে বরাবরই বিভিন্ন কারণে থাকেন অভিনেতা। তবে এবার প্রেম ঘটিত কারনে শিরোনামে এসেছেন ভাইজান। ব্যাপারটা কি? আসুন জেনে নেওয়া যাক।

বয়স ষাট ছুঁইছুঁই। আর অন্যজনের মাত্র ৩২। মাঝে ফারাক প্রায় ২৪ বছরের। প্রথমজন সলমন খান। আর দ্বিতীয় জ্বন দক্ষিণী ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম। পাপারাৎজি উমর সাধুর এক টুইট নিয়ে এখন তোলপাড় বলিউডের অন্দর। তিনি দাবি করেছেন, সলমনের জীবনে নাকি ভালবাসা হয়ে এসেছেন এক সুন্দরী রমণী। কিন্তু কে তিনি?

   

জানা যাচ্ছে, সহ অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গেই নাকি মন দেওয়া নেওয়া চলেছে ভাইজানের। এক টুইটে তিনি লেখেন, “শহরে নতুন জুটি। মেগাস্টার সলমন খান পূজা হেগড়েকে ভালবেসে ফেলেছেন। তাঁর প্রযোজনা সংস্থা আগামী দুই ছবির জন্য পূজাকে সইও করিয়ে নিয়েছে। একান্তে সময়ও কাটাতে দেখা যাচ্ছে তাঁদের।”

সলমনের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে ভাইজানের বিপরীতে রয়েছেন পূজা। এমনকি এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন শেহনাজ গিল। এর আগে প্রভাস ও কৃতি শ্যাননের সম্পর্কের কথা সবার আগে জানা গেছিল। যদিও সে সময় যদিও কেউ বিশ্বাস করেনি। পরে বলিউডে একাধিক সূত্র মারফৎ জানা যায়, আদিপুরুষ ছবির শুটিং করতে গিয়ে সত্যিই প্রেমে পড়েছেন প্রভাস-কৃতি।

তাই এবারেও একই ঘটনা পুনরাবৃত্তি কিনা, এই প্রশ্নই জাগছে অনুরাগীদের মনে। অনেকে যদিও এই তথ্যকে গুঞ্জনই বলে মনে করছেন। তবে প্রভাসের মতো সলমনের প্রেমের খবরও কি সত্যি?? যদিও সলমন আর পূজা দুজনেই এই বিষয়ে স্পিকটি নট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google