মোহনবাগান নয়, বেঙ্গালুরুতেই খেলবেন রায়ান উইলিয়ামস

গত মরসুমে আশানুরূপ ফল পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ডের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Ryan Williams Bengaluru FC retention

গত মরসুমে আশানুরূপ ফল পায়নি বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ডের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেই অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দান এর অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা।

যারফলে পরবর্তীতে খুব সহজেই দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে। জয়ের ধারা বজায় থাকার দরুন অনায়াসেই দল চলে গিয়েছিল সেমিফাইনালে। তারপর মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে আসে জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত কিছু। তারপর ফাইনালের লড়াইয়ের দিকে মুখিয়ে ছিল সকলে। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মোহনবাগান। যারফলে দুইবার টুর্নামেন্টের ফাইনালিস্ট হতে হয় বেঙ্গালুরুকে (Bengaluru FC)।

   

আগের হতাশা ভুলে এই নতুন সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর বেঙ্গালুরু (Bengaluru FC)। সেজন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের মধ্যে যে বদল আসতে চলেছে সেই ইঙ্গিত মিলে ছিল আগেই। সেইমতো মাস কয়েক আগেই জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে আলবার্তো নগুয়েরার মত ফুটবলারদের বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট। যা কিছুটা হলেও হতবাক করেছিল সকল সমর্থকদের। তবে সেই ফুটবলারদের রিলিজ করে দেওয়া হলেও মনে করা হচ্ছিল যে এডগার মেন্ডেজের পাশাপাশি রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারদের হয়তো রেখে দেবে ম্যানেজমেন্ট।

কিন্তু এডগার মেন্ডেজকে বিদায় জানিয়েছিল বেঙ্গালুরু (Bengaluru FC)। পরবর্তীতে শোনা যাচ্ছিল যে রায়ান উইলিয়ামসকে নাকি দলে টানতে আগ্ৰহী মোহনবাগানের পাশাপাশি জামশেদপুরের মতো দল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটে গেল আজ। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে রায়ানের থাকার কথা জানিয়ে দেয় আইএসএল জয়ীরা। যারফলে এবার ও জারাগোজার দলের হয়েই খেলতে দেখা যাবে এই মিডফিল্ডারকে।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google