Rupam Islam: আর শো করবেন না রূপম!

Rupam Islam: “ এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি বেমানান। আমার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ex-Member of Fossils Band, Chandramouli Biswas, Allegedly Takes His Own Life

Rupam Islam: “ এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি বেমানান। আমার যেটা বলবার সেটাই বলব। আমার বৈঠকখানায় বসে বলব। আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যেই কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।”

রূপমের এমন ঘোষণায় রীতিমত চিন্তায় ভক্তমহল। এদিনের শোতে রুপম আরও বলেন, “অপদার্থ জন্ম আমার। অপদার্থ কর্ম আমার। আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবো না। এতো কবেই লিখে দিয়েছি জানোয়ার।” বলেই গান শুরু করলেন রুপম ইসলাম। তবে, কি কিছুদিনের মধ্যেই ছেড়ে দেবেন গান। তাহলে কি সত্যিই গান গাওয়া ছেড়ে দিচ্ছেন রুপম। তিনি গান ছাড়লেও গান কি তাঁকে ছাড়বে? সাম্প্রতিক অবমাননার ঘটনায় অভিমানী রুপম ইসলাম।

   

এদিনের ভাইরাল ভিডিওতে অশ্রাব্য গালি দেওয়ায় রুপমের ভাষা শিক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তারও উত্তরে এদিন রক গায়ক বললেন, “আমার বাবা-মা কষ্মিনকালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিল তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে কেন এসব ছাইপাশ করতে গেলি। আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমিই সেই লোক… বাংলা রকের একটা ছোট প্রস্তাবনা দিলাম। আমার ভাষা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো না। কানটা মূলে আমি ভাষা শিখিয়ে দিতে জানি।”

রানাঘাটের একটি কনসার্টে গিয়ে রুপম স্টেজে উঠেই জোর গলায় বললেন, “আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। নিজেকে এভাবে মেলাতে পারব না। এই শিষ্ঠামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান চলবার আমি করব। তারপর আর গান গাইব না।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google