ফারহান-শিবানীর বিয়েতে রিয়া, ভাইরাল মেহেন্দির ছবি

চার বছর লিভিংয়ের পর খাতায় কলমে পাকা হতে চলেছে তাঁদের সম্পর্ক। সাত পাকে বাঁধা পরতে চলেছেন ফারহান ও শিবানি। ১৯ ফেব্রুয়ারি, শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন শিবানী ডান্ডেকর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
rhea-chakraborty

চার বছর লিভিংয়ের পর খাতায় কলমে পাকা হতে চলেছে তাঁদের সম্পর্ক। সাত পাকে বাঁধা পরতে চলেছেন ফারহান ও শিবানি। ১৯ ফেব্রুয়ারি, শনিবার মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন শিবানী ডান্ডেকর এবং ফারহান আখতার। তার আগে বৃহস্পতিবার শিবানী-ফারহানের বন্ধুবান্ধব এব‌ং পরিবার উপস্থিত হয়েছেন অনুষ্ঠান বাড়িতে। পাপারাৎজিদের সামনে দেখা দিয়েছেন অমৃতা অরোরা, শিবানীর বোন অনুষা ডান্ডেকর, রিয়া চক্রবর্তী এবং ফারহানের সৎ মা শাবানা আজমি। হলুদে সেজে উঠেছেন সকলে।

   

ছবিতে দেখা যাচ্ছে অমৃতা বেছে নিয়েছেন একটি ইন্দো ওয়েস্টার্ন পোশাক। চোখে পরেছেন সানগ্লাস। শিবাণীর বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আখতার পরিবারের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক। রিয়াকেও দেখা গেল কিন্তু তিনি কি সেজেছেন না বোঝা যাচ্ছে না। ক্যামেরায় ধরা পরেছে শুধু তার মুখ। তবে জানা গিয়েছে মেহেন্দিতে নাচবেন তিনি। অন্যদিকে অনুষা দণ্ডেকর হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন।

জানা গিয়েছে, আগামী ১৯ তারিখ ফারহানের খান্ডালায় খামার বাড়িতে মারাঠি রীতি মেনে চার হাত এক হতে চলেছে। তবে ২১ ফেব্রুয়ারি আইনি মতে বিয়ে সম্পন্ন হবে। আগামী কাল শুক্রবার খন্ডালার দিকে রওনা হচ্ছেন আখতার এবং ডান্ডেকর পরিবার। যদিও এই তথ্যে সিলমোহর দেয়নি কোনও পরিবারই।

বিগত চার বছর ধরে লিভ ইন করছেন দু’জনে। যা এবার দাম্পতির তকমা পাচ্ছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফারহান ও শিবানীর বিয়ের আসর রাজকীয় হলেও, নিমন্ত্রণের তালিকায় বলিউডের লোকেরা খুব কমই রয়েছেন। জানা গিয়েছে, ফারহান খুব বেছেই নিমন্ত্রণ করেছেন তাঁর বলিউডের বন্ধুদের। শোনা যাচ্ছে, এই বিয়ের ব্যবস্থা পুরোটাই করেছেন শিবানীর দুই বোন। তাঁদের তত্ত্বাবধানেই গোটা অনুষ্ঠান এগোবে। অন্য সেলিব্রিটিদের মতো, ফারহান ও শিবানী তাঁদের বিয়েতে মিডিয়ার ক্যামেরাকে দূরে রাখতে চান। তবে শুক্রবার একটি ব্যাচেলার পার্টির বন্দোবস্ত করেছেন ফারহান। জানা গিয়েছে, সেখানে থাকতে পারেন আমির খান, হৃতিক রোশন, আলিয়া ভাট, রাকেশ ওমপ্রকাশ মেহেরা, রীতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তীর মতো বলিউড তারকারা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google