Prabir Ghosh: যদি ধাপ্পাবাজি ধরা পড়ে, যেওনা তার কাছে! প্রবীর ঘোষের ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ ‘কেউ নেয়নি ভয়ে’

প্রকৃতির নিয়মে মৃত্যু হবেই। হয়েওছে। প্রয়াত যুক্তিবাদী প্রবীর ঘোষ (Prabir Ghosh, Bengali rationalist)। তবে জীবদ্দশায় যে চ্যালেঞ্জ তিনি করে গিয়েছেন তা অধরাই থাকল।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Prabir Ghosh, Bengali Rationalist and Activist

প্রকৃতির নিয়মে মৃত্যু হবেই। হয়েওছে। প্রয়াত যুক্তিবাদী প্রবীর ঘোষ (Prabir Ghosh, Bengali rationalist)। তবে জীবদ্দশায় যে চ্যালেঞ্জ তিনি করে গিয়েছেন তা অধরাই থাকল। ‘৫০ লক্ষ টাকা দেব’ যদি আমার যুক্তি ভুল হয়। এই ছিল তাঁর চ্যালেঞ্জ। বারবার আহ্বান জানিয়েছিলেন হস্তরেখাবিদ, জ্যোতিষী, তান্ত্রিক-পীরবাবাদের।

দশকের পর দশক কেউ আসেনি চ্যালেঞ্জ নিতে। এমনকি হাল আমলে একটি গোষ্ঠি বিশেষ এক টিভি অনুষ্ঠানে দাবি করেছিল অশরীরী উপস্থিতি আছে। সেই অনুষ্ঠান এবং ওই গোষ্ঠির সাথে সরাসরি যুক্তি সংঘর্ষে নেমেছিলেন প্রবীণ প্রবীর ঘোষ আর তাঁর ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’। চ্যালেঞ্জ অধরা থেকেছে।

   

জীবনভর একের পর এক বুজরুকি ও ধাপ্পাবাজি ধরে প্রমাণ করেছিলেন প্রবীর ঘোষ। কখনও বাবা রামদেব, কখনও যে কোনও ধর্মীয় গুরুদের বিরুদ্ধে সরব ছিলেন। ভুতের ভয় দেখানো, ধর্মীয় গুজব ছড়ানোর বিরুদ্ধে সরেজমিনে নেমেছিলেন ময়দানে। বারবার প্রমাণ করেছেন বুজরুকবাজদের চরিত্র। তাদের কাছে আতঙ্কের নাম প্রবীর ঘোষ। তাঁর দেখানো পথে তাঁর সমিতির সদস্যরা বরাবর সরব হয়েছেন যুক্তিবাদ দিয়ে সত্য প্রতিষ্ঠিত করতে। বিতর্ক তাড়া করেছে বারবার। তবে অনড় ছিলেন প্রবীর ঘোষ। ১৯৪৫ সালে জন্ম আর প্রয়া়ন ২০২৩ সালে।

বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষ যে কোনো ধরনের অলৌকিক শক্তির প্রমাণ প্রদানকারীকে ৫০ লক্ষ ভারতীয় টাকা প্রদানের ঘোষণা করেছিলেন। সংগঠনটির দাবি,কোনও বুজরুকবাজ আসেনি সেই চ্যালেঞ্জ নিতে।

দশকের পর দশক চরম আক্রমণ করে গেছেন বুজরুকদের। অলৌকিক শক্তির নামে জনসাধারণকে ঠকানোর চেষ্টাকে যুক্তিবাদ দিয়ে খণ্ডন করেছেন। বুজরুকবাদদের কাছে আতঙ্কের নাম প্রবীর ঘোষ। এহেন যুক্তিবাদী ব্যক্তিত্বের প্রয়াত। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ( Science and Rationalists association of india) -র সভাপতি প্রবীর ঘোষ দমদম মতিঝিলের ফ্ল্যাটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

যুক্তি দিয়ে বিচার ও সেই বিচার থেকে ধাপ্পাবাজি, অলৌকিক ধারণাকে বারবার আঘাত করে তার চরিত্র সবার সামনে আনা ব্যক্তি ছিলেন প্রবীর ঘোষ। তিনি একাধারে যে কোনও ধর্মীয় মৌলবাদের বিপক্ষে গড়ে তুলেছিলেন বিজ্ঞান ও যুক্তিবাদের দর্শনে লড়াই। বিতর্কিত ব্যক্তি প্রবীর ঘোষ। তাঁর মৃত্যু কামনা করে বারবার উল্লসিত হয়েছে বুজরুকবাজরা। তিনি প্রয়াত। অভিযোগ তাঁর তৈরি সংগঠনের মধ্যেও তৈরি হয়েছে বিস্তর দ্বন্দ্ব। এবার তাঁকে ছাড়া পরবর্তী লড়াই চলবে বলে জানিয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google